×

জাতীয়

স্পিকার

‘সংসদ পরিচালনায় আমার ভূমিকা ক্রিকেট খেলায় আম্পায়ারের মতো নিরপেক্ষ’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০২:৫৮ পিএম

‘সংসদ পরিচালনায় আমার ভূমিকা ক্রিকেট খেলায় আম্পায়ারের মতো নিরপেক্ষ’

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে আজ শুক্রবার সকালে শ্রদ্ধা নিবেদন করেন স্পিকার হাফিজ উদ্দিন ও ডেপুটি স্পিকার কায়সার কামাল। ছবি: সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল।

শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে তারা শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণের পর স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তারা জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন।

স্বৈরাচার সরানোর আন্দোলনে একইসঙ্গে ছিলেন উল্লেখ করে বিরোধীদলের প্রতি যথেষ্ট সহনশীলতা রয়েছে বলে জানান স্পিকার। 

এসময় তিনি বলেন, ‘সংসদ পরিচালনায় আমার ভূমিকা হচ্ছে ক্রিকেট খেলায় আম্পায়ারের মতো নিরপেক্ষ।’

সংসদ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্পিকার হাফিজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘জাতীয় স্মৃতিসৌধ একটি পবিত্রতম স্থান, যা বাংলাদেশের স্বাধীনতার ধারক ও বাহক। এখানে শ্রদ্ধা নিবেদন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান বোধ করছি।’ 

তিনি এ সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা স্মরণ করেন।

স্পিকার আরও বলেন, গত ১৭ বছর বিভিন্ন দলের রাজনৈতিক কর্মী, ছাত্র, অভিভাবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ যাঁরা মাফিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলন করে স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে গিয়ে শহীদ হয়েছেন, তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন।

সংসদ কেমন হবে এ প্রশ্নের জবাবে স্পিকার বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত এই সরকার একটি সুখী, সমৃদ্ধ রাষ্ট্র গঠন করবে বলে আমি বিশ্বাস করি এবং সংসদ হবে তার কেন্দ্রবিন্দু।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, জাতীয় সংসদে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য তিনি দল থেকে পদত্যাগ করেছেন। বিরোধী দল সংসদে যথেষ্ট সুযোগ পাবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধ বন্ধে 'চূড়ান্ত ও স্থায়ী' শর্তের আহ্বান: আরাঘচি

যুদ্ধ বন্ধে 'চূড়ান্ত ও স্থায়ী' শর্তের আহ্বান: আরাঘচি

ইরানের আঞ্চলিক প্রতিশোধের ধাক্কা সামলাচ্ছে আমিরাত

ইরানের আঞ্চলিক প্রতিশোধের ধাক্কা সামলাচ্ছে আমিরাত

হরমুজ দিয়ে ত্রাণ পরিবহনে অনুমতি দেবে ইরান

হরমুজ দিয়ে ত্রাণ পরিবহনে অনুমতি দেবে ইরান

‘নতুন কুড়ি স্পোর্টস’সহ দুই প্রকল্পে ৫৫ কোটি টাকা বরাদ্দ

‘নতুন কুড়ি স্পোর্টস’সহ দুই প্রকল্পে ৫৫ কোটি টাকা বরাদ্দ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App