×

জাতীয়

একই ব্যক্তি-প্রতিষ্ঠান ২৫ বছর পর স্বাধীনতা পুরস্কার পেতে পারবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৩:১১ পিএম

একই ব্যক্তি-প্রতিষ্ঠান ২৫ বছর পর স্বাধীনতা পুরস্কার পেতে পারবে

ছবি : সংগৃহীত

স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশাবলি সংশোধন করেছে সরকার। নতুন সংশোধনের মাধ্যমে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত একই ব্যক্তি বা প্রতিষ্ঠান ২৫ বছর পর পুনরায় এই পুরস্কার পেতে পারবেন।

রোববার (৮ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয় অধিশাখা স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশাবলি সংশোধন করে নতুন আদেশ জারি করেছে। সংশোধিত অনুচ্ছেদ ৭.১১ অনুযায়ী, “স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পুনরায় স্বাধীনতা পুরস্কার বা অন্য কোনো জাতীয় পর্যায়ের পুরস্কারের জন্য বিবেচনা করা যাবে না। তবে শর্ত হিসেবে বলা হয়েছে যে, পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য কোনো ক্ষেত্রে বিশেষ অবদান রাখলে কমপক্ষে ২৫ বছর পর পুনরায় স্বাধীনতা পুরস্কার প্রদান করা যাবে।”

নির্দেশাবলির এই নতুন নিয়ম যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে অবিলম্বে কার্যকর হবে।

আরো পড়ুন : স্বাধীনতা পুরস্কার পেলেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান

এর আগে ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোনীত হন। সমাজসেবা ও জনকল্যাণের ক্ষেত্রে অবদানের জন্য প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীকেও মনোনীত করা হয়। কিন্তু তিনি ১৯৭৭ সালে স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত ছিলেন। এই বিষয়টি পুনরায় মনোনয়নের প্রক্রিয়ায় সমালোচনার কারণ হিসেবে উঠে আসে।

স্বাধীনতা পুরস্কার বাংলাদেশে সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা। স্বাধীনতা দিবসের দিন জাতীয় পর্যায়ে গৌরবময় ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৭ সাল থেকে এটি প্রদত্ত হচ্ছে। স্বাধীনতা পুরস্কারের প্রথম বছরেই ১০ জন বিশিষ্ট ব্যক্তি এই সম্মাননায় ভূষিত হন। ডা. জাফরুল্লাহ চৌধুরীর নামও জনসংখ্যা নিয়ন্ত্রণ ক্ষেত্রে অবদানের জন্য সেই তালিকায় অন্তর্ভুক্ত ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ জন হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ জন হজযাত্রী

ভাড়া বাসা থেকে নারী কনস্টেবলের লাশ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদ

ভাড়া বাসা থেকে নারী কনস্টেবলের লাশ উদ্ধার, স্বামীকে জিজ্ঞাসাবাদ

ইরান যুদ্ধের ২ মাস, কার লাভ কার ক্ষতি

ইরান যুদ্ধের ২ মাস, কার লাভ কার ক্ষতি

অধস্তন আদালত পর্যবেক্ষণ কমিটি পুর্নগঠন করেছেন প্রধান বিচারপতি

অধস্তন আদালত পর্যবেক্ষণ কমিটি পুর্নগঠন করেছেন প্রধান বিচারপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App