×

জাতীয়

জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক: রাষ্ট্রপতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৩:০০ পিএম

জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক: রাষ্ট্রপতি

ছবি : সংগৃহীত

নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সালে প্রথম নারীবিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করেন। পরে রাষ্ট্রপতির সচিবালয়ে ওই দপ্তর গঠনের ধারাবাহিকতায় ১৯৭৮ সালে মহিলাবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হয়, যা পরবর্তীতে খালেদা জিয়ার সময় বর্তমান মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে রূপান্তরিত হয়।

রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, জিয়াউর রহমান যে ভিত্তি স্থাপন করেছিলেন সেটিকে আরও শক্তিশালী ও সময়োপযোগী রূপ দেন দেশনেত্রী খালেদা জিয়া। তিনি মেয়েদের জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক এবং দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেন। নারী শিক্ষার হার বাড়াতে খালেদা জিয়া মেয়েদের জন্য শিক্ষা উপবৃত্তি চালু করেন।

মো. সাহাবুদ্দিন বলেন, নারী শিক্ষায় খালেদা জিয়ার এই যুগান্তকারী উদ্যোগ আন্তর্জাতিকভাবে প্রশংসিত। বিশ্বব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এটিকে তৃতীয় বিশ্বের একটি সফল মডেল হিসেবে স্বীকৃতি দিয়েছে। বর্তমান সরকারও নারী শিক্ষার প্রসারে গুরুত্ব দিচ্ছে। স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষার সুযোগ চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। 

একই সঙ্গে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি গ্রহণ করেছে বলে জানিয়েছেন তিনি। এ ছাড়া ১০ মার্চ থেকে এই যুগান্তকারী কর্মসূচি শুরু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন রাষ্ট্রপতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধবিরতি আলোচনায় পাকিস্তানের ওপর কেন ভরসা যুক্তরাষ্ট্র–ইরানের

যুদ্ধবিরতি আলোচনায় পাকিস্তানের ওপর কেন ভরসা যুক্তরাষ্ট্র–ইরানের

একের পর এক ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ ছুড়লো উত্তর কোরিয়া

একের পর এক ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ ছুড়লো উত্তর কোরিয়া

৪০ দিনে কোন দেশে কত জন নিহত

ইরান-ইসরায়েল যুদ্ধ ৪০ দিনে কোন দেশে কত জন নিহত

ডিএমপির ট্রাফিক অভিযানে ১৬০৪ মামলা

ডিএমপির ট্রাফিক অভিযানে ১৬০৪ মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App