×

জাতীয়

শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ১২ ফ্লাইট বাতিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৫:২৫ পিএম

শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ১২ ফ্লাইট বাতিল

ছবি: সংগৃহীত

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ১২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।

তিনি জানান, বাতিল হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি অ্যারাইভাল ও ২টি ডিপার্চার ফ্লাইট।

এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে আসা ২টি অ্যারাইভাল ফ্লাইট ও ২টি ডিপার্চার ফ্লাইট।

ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি অ্যারাইভাল ফ্লাইট ও ২টি ডিপার্চার ফ্লাইট । সালাম এয়ারের মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট।

তিনি জানান, সালাম এয়ারের ১টি অ্যারাইভাল ফ্লাইট *OV-401 (মাস্কাট থেকে চট্টগ্রাম), সালাম এয়ারের ১টি ডিপার্চার ফ্লাইট OV-402 (চট্টগ্রাম থেকে মাস্কাট), বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২টি অ্যারাইভাল ফ্লাইট BG-138 (মদিনা থেকে চট্টগ্রাম), BG-122 (মাস্কাট থেকে চট্টগ্রাম) সচল ছিল। 

গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার মধ্যে শাহ আমানত বিমানবন্দরের ৮০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App