মতিঝিল মেট্রো স্টেশনে নতুন নিয়ম চালু
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০১:০৫ পিএম
ছবি: সংগৃহীত
যাত্রীদের আসন দখল করে রাখার অভিযোগে মতিঝিল মেট্রো স্টেশনে নতুন নিয়ম চালু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এক বা দুই স্টেশন আগে উঠে মতিঝিল পর্যন্ত গিয়ে একই ট্রেনে বসে ফিরতি যাত্রা করার প্রবণতা ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা মেট্রোরেলের অপারেশন প্রধান মো. নজরুল ইসলাম জানান, ট্রেনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি মতিঝিল স্টেশনে ট্রেন ঘোরানোর (টার্নঅ্যারাউন্ড) পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে।
আরো পড়ুন: জানা গেলো ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ
তিনি বলেন, আগে একটি ট্রেন মতিঝিলে পৌঁছানোর পর প্ল্যাটফর্ম পরিবর্তন করে আবার ছেড়ে যেত। এখন ট্রেনের সংখ্যা বাড়ানোয় যাত্রীরা সরাসরি মতিঝিল থেকেই নতুন ট্রেনে উঠতে পারবেন।
তবে নতুন নিয়ম অনুযায়ী, মতিঝিল স্টেশনে পৌঁছানোর পর কোনো যাত্রী একই ট্রেনে বসে থেকে ফিরতি যাত্রা করতে পারবেন না। সবাইকে ট্রেন থেকে নেমে অন্য প্ল্যাটফর্মে গিয়ে নতুন ট্রেনে উঠতে হবে।
আরো পড়ুন: আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ
ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, কিছু যাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বা সচিবালয় মেট্রো স্টেশন থেকে উত্তরা-মতিঝিলগামী ট্রেনে উঠে মতিঝিল পর্যন্ত গিয়ে না নেমে একই ট্রেনে আবার উত্তরার দিকে ফিরে যান। ফলে মতিঝিল, সচিবালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে ওঠা নতুন যাত্রীরা অনেক সময় আসন পান না।
