×

দুর্ঘটনা

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পিএম

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজধানীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে আশরাদুল (১৩) নামে এক কিশোর নিহত হয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে গেন্ডারিয়া রেল স্টেশনে এই দুর্ঘটনাটি ঘটে। 

নিহত আশরাদুল কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বসবাস করতো বলে জানা গেছে।  

নিহত কিশোরকে হাসপাতালে নিয়ে যাওয়া ট্রেন যাত্রী ইউসুফ জানান, নারায়ণগঞ্জগামী চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে আশরাদুল গুরুতর আহত হন। পরে তিনিসহ আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বিকাল সোয়া ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে যাচাই-বাছাই শেষে বিকাল সাড়ে ৫টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজারবাগ পুলিশ লাইনের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

রাজারবাগ পুলিশ লাইনের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

হামের প্রকোপে হাসপাতালে রোগীর ভিড়, দ্বিগুণ হচ্ছে আইসিইউ

হামের প্রকোপে হাসপাতালে রোগীর ভিড়, দ্বিগুণ হচ্ছে আইসিইউ

‘মধ্যপ্রাচ্য প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানোর চেষ্টা করছে সরকার’

‘মধ্যপ্রাচ্য প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানোর চেষ্টা করছে সরকার’

সন্ধ্যা ৬টার পর সিনেমার সকল শো বন্ধ ঘোষণা

সন্ধ্যা ৬টার পর সিনেমার সকল শো বন্ধ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App