কাতার ও ইতালি
উত্তেজনা হ্রাস ও জ্বালানি নিরাপত্তার আহ্বান
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পিএম
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা হ্রাস এবং জ্বালানি নিরাপত্তার আহ্বান জানিয়েছে কাতার ও ইতালি।
শনিবার (৪ এপ্রিল) রাজধানী দোহায় এক উচ্চ-পর্যায়ের বৈঠকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলি পর্যালোচনা করেছেন।
সভায় উভয় পক্ষই উত্তেজনা প্রশমনের লক্ষ্যে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে এবং মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট মোকাবেলার আদর্শ পথ হিসেবে রাজনৈতিক সংলাপ ও কূটনৈতিক চ্যানেলকে অগ্রাধিকার দিয়েছে।
আমিরি দিওয়ানের এক বিবৃতি বলা হয়েছে, উভয় নেতাই জ্বালানি ও সরবরাহ শৃঙ্খলের ওপর এই সংকটের প্রভাবের কথা উল্লেখ করেছেন এবং আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
