×

জাতীয়

ইফতার আয়োজন সংক্ষিপ্ত করেছেন প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৯:২৮ পিএম

ইফতার আয়োজন সংক্ষিপ্ত করেছেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

দেশের সামগ্রিক অবস্থা বিবেচনায় জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কূটনীতিক এবং এতিম-আলেম-উলামাদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দু’টি ইফতার মাহফিলেই শুধু অংশ নেবেন তিনি। 

বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। 

রুমন বলেন, প্রধানমন্ত্রী দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে শুধু দু’টি ইফতার মাহফিল- শুক্রবার (৬ মার্চ) কূটনীতিকদের সম্মানে এবং শনিবার (৭ মার্চ) এতিম-আলেম-উলামা-মাশায়েক সম্মানে দু’টি ইফতার আয়োজন করছেন প্রধানমন্ত্রী। এই দুটি মাহফিল যমুনায় অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

এর বাইরে রাজনীবিদদের সম্মানে রোববার (৮ মার্চ) এবং গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানে মঙ্গলবার (১০ মার্চ) পূর্বঘোষিত ইফতার পার্টি বাতিল করা হয়েছে বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ৪

বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ৪

 ‘নির্বাচিত হয়েই রূপ পাল্টে ফেলেছে বিএনপি’

১১ দলীয় জোটের বিক্ষোভ ‘নির্বাচিত হয়েই রূপ পাল্টে ফেলেছে বিএনপি’

যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

চুরির অপবাদে বৃদ্ধাকে ন্যাড়া করে হেনস্তা, ভিডিও ছড়ানো অভিযোগ

চুরির অপবাদে বৃদ্ধাকে ন্যাড়া করে হেনস্তা, ভিডিও ছড়ানো অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App