×

জাতীয়

মধ্যপ্রাচ্যে আটকা পড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০১:১০ পিএম

মধ্যপ্রাচ্যে আটকা পড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

আটকা পড়া বাংলাদেশিদের জন্য ঢাকা–দুবাই–ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতিতে আটকা পড়া বাংলাদেশিদের জন্য ঢাকা–দুবাই–ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। 

বুধবার (৪ মার্চ) এয়ারলাইনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানবিক কারণে এই বিশেষ ফ্লাইটগুলো পরিচালনা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  বুধবার প্রথম ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে চট্টগ্রাম হয়ে আবুধাবীর উদ্দেশ্যে এবং চট্টগ্রাম থেকে রাত ৮টা ২০ মিনিটে উড্ডয়ন করবে। একই ফ্লাইট আবুধাবী থেকে স্থানীয় সময় রাত ১টা (৫ মার্চ) ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

ফ্লাইটগুলো পরিচালনা করা হবে ৪৩৬ আসনবিশিষ্ট এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজের মাধ্যমে। ঢাকা–দুবাই ফ্লাইট নম্বর: বিএস-৩৪১ এবং দুবাই-ঢাকা ফ্লাইট নম্বর: বিএস-৩৪২।

দুবাই এয়ারপোর্ট কর্তৃপক্ষ সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্সসহ এমিরেটস ও এয়ার ইন্ডিয়াসকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।

আরো পড়ুন: ঢাকা থেকে এখন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল

এয়ারলাইনটি জানিয়েছে, যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ফ্লাইটে স্থান দেওয়া হবে।

টিকেট সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ইউএস-বাংলা সেলস সেন্টার বা নিকটস্থ ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া হটলাইন নম্বর: ১৩৬০৫ এবং মোবাইল: ০১৭৭৭৭৭৭৮০০–৮০৬-এ বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দর্শক ভোগান্তি কমাতে মিরপুরে বসবে বিশেষ শেড এবং সোলার প্যানেল

দর্শক ভোগান্তি কমাতে মিরপুরে বসবে বিশেষ শেড এবং সোলার প্যানেল

তামিম ইকবালের বিসিবি অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

তামিম ইকবালের বিসিবি অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

‘প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক স্বামী-স্ত্রীর নয়, বন্ধুত্বের’

‘প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক স্বামী-স্ত্রীর নয়, বন্ধুত্বের’

মে দিবস সামনে রেখে জাতীয় শ্রমিকধারার প্রদীপ প্রজ্জ্বলন ও সমাবেশ

মে দিবস সামনে রেখে জাতীয় শ্রমিকধারার প্রদীপ প্রজ্জ্বলন ও সমাবেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App