×

রংপুর

রংপুরে ভুয়া এসএসসি প্রশ্নপত্র বিক্রি, শিক্ষার্থী আটক

Icon

রংপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ পিএম

রংপুরে ভুয়া এসএসসি প্রশ্নপত্র বিক্রি, শিক্ষার্থী আটক

ছবি : সংগৃহীত

অনলাইনে ভুয়া এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিক্রির মাধ্যমে প্রতারণার অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

গোয়েন্দা পুলিশ জানায়, পুলিশ সদর দপ্তরের সহায়তায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে একটি চক্র অনলাইনে ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে প্রতারণা করে আসছে। বিষয়টি নিয়ে পুলিশ হেডকোয়ার্টারের এলআইসি শাখা অনুসন্ধান শুরু করে এবং রংপুর মহানগর এলাকায় সংশ্লিষ্ট একজনের অবস্থান শনাক্ত করে।

এরপর গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নগরীর শালবন এলাকার আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন একটি মেসে অভিযান চালানো হয়। এ সময় অভিযুক্ত শিক্ষার্থীকে ব্যবহৃত ডিভাইসসহ আটক করা হয়।

আটক শিক্ষার্থীটি ওই কলেজের উচ্চ মাধ্যমিক শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার নাওডাঙ্গা এলাকায়। শিশু আইনের বিধান অনুযায়ী তার পরিচয় গোপন রাখা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই শিক্ষার্থী অনলাইনে ভুয়া প্রশ্নপত্র বিক্রির মাধ্যমে অর্থ নেওয়ার বিষয়টি স্বীকার করেছে। তার ব্যবহৃত স্মার্টফোনে এ সংক্রান্ত তথ্য পাওয়া গেছে। এছাড়া বিকাশ অ্যাকাউন্টের লেনদেনের তথ্যেও প্রতারণার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে পুলিশ।

রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তি বলেন, এ ঘটনায় অনলাইনে প্রতারণার অভিযোগে আটক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসলামী শ্রমনীতিই নিশ্চিত করতে পারে শ্রমিকের প্রকৃত অধিকার

ডা. শফিকুর রহমান ইসলামী শ্রমনীতিই নিশ্চিত করতে পারে শ্রমিকের প্রকৃত অধিকার

ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পকে সুখবর দিলেন পুতিন

ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পকে সুখবর দিলেন পুতিন

লন্ডন বৈঠকেই নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছিল

সংসদে মির্জা ফখরুল লন্ডন বৈঠকেই নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছিল

কামড় দেওয়া সাপসহ হাসপাতালে যুবক

কামড় দেওয়া সাপসহ হাসপাতালে যুবক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App