×

খেলা

তামিম ইকবালের বিসিবি অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পিএম

তামিম ইকবালের বিসিবি অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবগঠিত অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন আইনজীবী গোলাম কিবরিয়াসহ ৭ জন আইনজীবী। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পর্ষদ ভেঙে তামিম ইকবালকে প্রধান করে এই কমিটি গঠনের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে এই রিটে।

গত ৭ এপ্রিল এনএসসি একটি তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আগের বোর্ড ভেঙে দিয়ে ১১ সদস্যের এই অ্যাডহক কমিটি গঠন করে। তিন মাস মেয়াদী এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয় জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। রিটকারী আইনজীবীদের দাবি, এই কমিটি গঠনের প্রক্রিয়াটি আইনগতভাবে ত্রুটিপূর্ণ।

অ্যাডহক কমিটির অন্য সদস্যরা হলেন—রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন নান্নু, আতহার আলী খান, তানজিল চৌধুরি, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা। এনএসসির নির্দেশনা অনুযায়ী, এই কমিটি সাময়িকভাবে বিসিবির রুটিন কার্যক্রম পরিচালনা এবং পরবর্তী নির্বাচনের পরিবেশ তৈরি করার কথা।

মূলত বিসিবির অভ্যন্তরীণ অনিয়মের অভিযোগ তুলে আগের কমিটি বিলুপ্ত করেছিল এনএসসি। নতুন কমিটি সাময়িকভাবে বিসিবির কার্যক্রম পরিচালনা করবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আমলাদের অপকর্মে ফ্যামিলি কার্ড থেকে গরীবরা বঞ্চিত’

‘আমলাদের অপকর্মে ফ্যামিলি কার্ড থেকে গরীবরা বঞ্চিত’

জিহাদি ড্রাগ ‘ক্যাপ্টাগন’ উদ্ধারের ঘটনায় ভারতে তোলপাড়

জিহাদি ড্রাগ ‘ক্যাপ্টাগন’ উদ্ধারের ঘটনায় ভারতে তোলপাড়

বৈশ্বিক উষ্ণতা কেড়ে নিচ্ছে মিঠাপানির অক্সিজেন

বৈশ্বিক উষ্ণতা কেড়ে নিচ্ছে মিঠাপানির অক্সিজেন

শহীদ মিনারে কারিনার তৃতীয় জানাজায় মানুষের ঢল

শহীদ মিনারে কারিনার তৃতীয় জানাজায় মানুষের ঢল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App