×

জাতীয়

জনগণের কল্যাণে কাজের অঙ্গীকার ভারতের হাইকমিশনারের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০২:৪৮ পিএম

জনগণের কল্যাণে কাজের অঙ্গীকার ভারতের হাইকমিশনারের

ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও ভারত সরকার ভবিষ্যতে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পারস্পরিক সহযোগিতা জোরদার করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

প্রণয় ভার্মা বলেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে তাঁর প্রথম বৈঠক। আলোচনায় দুই দেশের পারস্পরিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো গুরুত্ব পেয়েছে। বাংলাদেশ ও ভারত উভয় দেশই স্থানীয় সরকার ব্যবস্থাকে অত্যন্ত গুরুত্ব দেয়। নিজ নিজ অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে কীভাবে একে অপরকে সহযোগিতা করা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে।

আরো পড়ুন : পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

এছাড়া প্রতিনিধি আদান-প্রদান, দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং নতুন নীতিমালা প্রণয়নের বিষয়গুলো নিয়েও বৈঠকে মতবিনিময় হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, দুই দেশের জনগণের কল্যাণ নিশ্চিত করতে কার্যকর ও ফলপ্রসূ সহযোগিতামূলক উদ্যোগ নেওয়ার বিষয়ে উভয় সরকারই আগ্রহী।

তবে বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেননি স্থানীয় সরকারমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লিমনের মরদেহ দেশে ফিরতে আরো দু-এক দিন সময় লাগবে

লিমনের মরদেহ দেশে ফিরতে আরো দু-এক দিন সময় লাগবে

ভোর থেকে রাজধানীতে মুষলধারে বৃষ্টি, শিক্ষার্থী-কর্মজীবী মানুষের দুর্ভোগ

ভোর থেকে রাজধানীতে মুষলধারে বৃষ্টি, শিক্ষার্থী-কর্মজীবী মানুষের দুর্ভোগ

বরিশালে বজ্রপাতে শিক্ষকসহ ১৬ জন আহত

বরিশালে বজ্রপাতে শিক্ষকসহ ১৬ জন আহত

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App