×

জাতীয়

সংসদীয় অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়া নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৩:৩০ পিএম

সংসদীয় অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়া নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়া থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে চিঠি দেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহরিয়ার কবির।

সোমবার (২ মার্চ) পাঠানো এ চিঠিতে রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন তিনি।

শাহরিয়ার কবিরের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কার্যকর কোনো পদক্ষেপ নেননি। পাশাপাশি, বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তিনি কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করেননি বলেও অভিযোগ তোলা হয়েছে। এমনকি পরবর্তীতেও এ বিষয়ে অনুশোচনা প্রকাশ করে কোনো বিবৃতি দেননি বলে চিঠিতে উল্লেখ করা হয়।

আরো পড়ুন: নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার

চিঠিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানানো হয়েছে, জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে রাষ্ট্রপতিকে সংসদের অধিবেশন আহ্বান বা অধিবেশনে ভাষণ প্রদানের অনুমতি না দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে। বিকল্পভাবে, প্রধানমন্ত্রী তার বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন, এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।

চিঠিতে আরো বলা হয়েছে, এই আবেদন কেবল ব্যক্তিগত অবস্থান নয়, বরং এটি জনগণের প্রত্যাশার প্রতিফলন বলেও দাবি করা হয়েছে।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মারা গেছেন গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার

মারা গেছেন গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার

ভারতে বহুতল ভবন ধসে নিহত ৪, অনেকে নিখোঁজ

ভারতে বহুতল ভবন ধসে নিহত ৪, অনেকে নিখোঁজ

পশ্চিমবঙ্গে আটক ৪০০, চলছে বাংলাদেশে পাঠানোর প্রচেষ্টা

পশ্চিমবঙ্গে আটক ৪০০, চলছে বাংলাদেশে পাঠানোর প্রচেষ্টা

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু : বিচার বিভাগীয় তদন্ত চেয়ে নোটিশ

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু : বিচার বিভাগীয় তদন্ত চেয়ে নোটিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App