×

সরকার

নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০২:১৩ পিএম

নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার

ছবি : সংগৃহীত

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনতে ১৮০ দিনের একটি বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। আগামী ছয় মাসের মধ্যে নারী যাত্রীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর পরিকল্পনা করছে সরকার।

সোমবার (২ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ও যোগাযোগ বিশেষজ্ঞ শামসুল হক। বৈঠকে জনবান্ধব ও নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় উঠে আসে, নিরাপদ গণপরিবহনের অভাবে নারীরা প্রায়ই ভোগান্তির শিকার হন। তাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ঢাকার সড়কে বিশেষায়িত ইলেকট্রিক বাস নামানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব বাসে নারী চালক নিয়োগের বিষয়টিও গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।

আরো পড়ুন : শেখ হাসিনার রাষ্ট্রদ্রোহ মামলা দ্রুত নিষ্পত্তির জন্য অন্য আদালতে

শামসুল হক জানান, প্রাথমিক পর্যায়ের এই কর্মসূচির মূল লক্ষ্য হবে গণপরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নারীদের জন্য নিরাপদ, আরামদায়ক ও আকর্ষণীয় বাসসেবা চালু করা। বিশেষায়িত এই বাস সার্ভিস দ্রুত চালুর বিষয়ে সরকারের আগ্রহ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ডিজেলচালিত বাসের পরিবর্তে ধাপে ধাপে ইলেকট্রিক বাস চালুর মাধ্যমে বায়ুদূষণ কমানো এবং আধুনিক, পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বল্পসময়ে বাস্তবায়নযোগ্য প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে, যাতে দ্রুত জনগণ এর সুফল পেতে পারে।

এ ছাড়া বাসব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে জোনভিত্তিক পাইলট কার্যক্রম চালুর বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এর মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকায় পরীক্ষামূলকভাবে নতুন ব্যবস্থাপনা চালু করে কার্যকারিতা যাচাই করা হবে।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে নারীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক গণপরিবহন নিশ্চিত করার পাশাপাশি রাজধানীর সামগ্রিক পরিবহন ব্যবস্থায়ও ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহতের পরিচয় ‘শীর্ষ সন্ত্রাসী টিটন’

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহতের পরিচয় ‘শীর্ষ সন্ত্রাসী টিটন’

নিউইয়র্কে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা আয়োজক কমিটির সভা

নিউইয়র্কে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা আয়োজক কমিটির সভা

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব

‘সাঈদী-নিজামীকে যারা জঙ্গি বানিয়েছিল তাদের বিচার হওয়া উচিত’

‘সাঈদী-নিজামীকে যারা জঙ্গি বানিয়েছিল তাদের বিচার হওয়া উচিত’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App