×

জাতীয়

চট্টগ্রাম বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী একাধিক ফ্লাইট বাতিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৭:২৫ পিএম

চট্টগ্রাম বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী একাধিক ফ্লাইট বাতিল

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের  যুদ্ধের প্রভাব পড়েছে দেশের আকাশ পথেও। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে।

রোববার (১ মার্চ) সকাল পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী ও আগত মোট ১০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে মধ্যপ্রাচ্য থেকে চট্টগ্রামে আসার কথা ছিল এমন ৭টি এবং এখান থেকে ছেড়ে যাওয়ার কথা ছিলো ৩ টি ফ্লাইট। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি থেকে পর্যায়ক্রমে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় বিভিন্ন এয়ারলাইনস।

বিমানবন্দর কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় ফ্লাইট পরিচালনায় সময়সূচিতে তাৎক্ষণিক পরিবর্তন আনা হচ্ছে। যাত্রীদের সর্বশেষ তথ্য জেনে তবেই বিমানবন্দরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের বিভ্রান্তি এড়াতে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোকে দ্রুততম সময়ে নতুন শিডিউল প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব যাত্রী ইতোমধ্যে বিমানবন্দরে পৌঁছেছিলেন, তাদের মাইকিংয়ের মাধ্যমে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাসায় অবস্থান করার অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া যাত্রীদের সহায়তার জন্য বিমানবন্দরের প্রধান ফটকে বিশেষ সাপোর্ট ডেস্ক স্থাপন করা হয়েছে।

বিমানবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের আকাশসীমা ও নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে অনিশ্চয়তা থাকতে পারে। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বর্তমান পরিস্থিতিতে যাত্রীদের অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে চলা এবং নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ রেখে চলার আহ্বান জানানো হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

অস্ট্রেলিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন বেরোবি শিক্ষক আনোয়ার

অস্ট্রেলিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন বেরোবি শিক্ষক আনোয়ার

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে আগুন

বিপুল পরিমাণ শুটারগান ও সরঞ্জাম উদ্ধার

বিপুল পরিমাণ শুটারগান ও সরঞ্জাম উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App