×

জাতীয়

স্বাস্থ্যমন্ত্রী

মশার বিস্তার ঠেকাতে আমরা নিধনের কাজ করব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২১ পিএম

মশার বিস্তার ঠেকাতে আমরা নিধনের কাজ করব

ছবি: সংগৃহীত

রাজধানীতে মশার বিস্তার ঠেকাতে আমরা নিধনের কাজ করব বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হবে। এই লড়াইয়ে সংশ্লিষ্ট সব মহল ও পক্ষকে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে।’

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগের ফলে মশক নিধন কার্যক্রম এখন আগের চেয়ে আরও বেগবান হবে। জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়েও সভায় জোর দেওয়া হয়েছে।’

এ সময় তিনি ঘোষণা করেন যে, ডেঙ্গু প্রতিরোধে মশার বিস্তার ঠেকানো ও নিধনে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করব।

সিটি কর্পোরেশনগুলোতে মশক নিধন কার্যক্রমের বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, ‘এতদিন সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক না থাকায় অনেক পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি।

তিনি আরো বলেন, ‘সিটি কর্পোরেশনগুলোতে কোনো প্রশাসক না থাকায় চাইলেও দু-দিন আগে থেকে কাজ করা যায় নাই। এখন প্রশাসক এসেছে। ফলে এখন সব পক্ষ মিলিয়ে কাজ করা সম্ভব হবে এবং মশক নিধন কার্যক্রম আরও বেগবান হবে।’

সভায় সরদার মো. সাখাওয়াত হোসেন নির্দেশনা দিয়ে বলেন, ‘ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান ইস্যুতে কঠোর অবস্থানে ট্রাম্প, আলোচনা ব্যর্থ হলে হামলার হুঁশিয়ারি

ইরান ইস্যুতে কঠোর অবস্থানে ট্রাম্প, আলোচনা ব্যর্থ হলে হামলার হুঁশিয়ারি

প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যা করেছিলেন আমির খান

প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যা করেছিলেন আমির খান

সবজির দাম ঊর্ধ্বমুখী, ১০০ টাকার নিচে নেই সবজি

সবজির দাম ঊর্ধ্বমুখী, ১০০ টাকার নিচে নেই সবজি

জাতীয় দলে ফিরতে সাকিবকে যে শর্ত দিলো বিসিবি

জাতীয় দলে ফিরতে সাকিবকে যে শর্ত দিলো বিসিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App