৫ আগস্টের পর সুবিধাবাদীরা অনেক নিরপরাধীকে আসামী বানিয়েছে
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৮ পিএম
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কিছু সুবিধাবাদী শ্রেণী অনেক নিরপরাধ স্বনামধন্য ব্যক্তিকে আসামী করে মামলা করেছে, যাতে ওইসব নিরপরাধ ব্যক্তিরা ভোগান্তিতে পড়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বছেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর বেশকিছু মামলা হয়েছে। কিছু সুবিধাবাদী শ্রেণির মানুষ সুযোগ পেয়ে ভোগান্তি সৃষ্টির জন্য অনেককে আসামি করেছে, যাদের সেখানে জড়িত থাকার প্রশ্নেই আসে না।’
গণঅভ্যুত্থান পরবর্তী মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘অনেক বড় বড় ব্যবসায়ী এবং সমাজের অনেক স্বনামধন্য ব্যক্তিদের আসামি করা হয়েছে। অনেক মানুষকে ভোগান্তিতে ফেলা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা করে যথাযথ ব্যবস্থার কথা বলেছি। ভোগান্তির সৃষ্টি যাতে না হয় সেটা দেখবে। এক্ষেত্রে নির্দেশনা দেয়া হয়েছে যাতে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি।’
উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী এমন দিনে এই মন্তব্যটি করলেন যেদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে সেখানে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে বিএনপিপন্থী আইনজীবী মো. আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হলো।
