×

খুলনা

‘পীর’ হত্যা মামলায় এবার স্কুলছাত্র গ্রেপ্তার

Icon

এস আর সেলিম, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১০:১৮ পিএম

‘পীর’ হত্যা মামলায় এবার স্কুলছাত্র গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে কথিত ‘পীর’ আব্দুর রহমান ওরফে শামীম রেজা (৫৭) হত্যা মামলায় এবার এক স্কুলছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে ফিলিপনগরের ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের পর আদালতের মাধ্যমে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠিয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর লাটপাড়া এলাকার নিজ বাড়ি থেকে এই কিশোর বয়সী স্কুলছাত্রকে গ্রেপ্তার করা হয়। এদিকে জিজ্ঞাসাবাদের কথা বলে তাকে থানায় নেওয়া হয়েছে বলে দাবি পরিবারের। গ্রেপ্তারের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে তার পরিবার।

গ্রেপ্তার শিক্ষার্থীর বাবা বলেন, ‘রাতে পুলিশ আমার বাড়িতে এসে ছেলেকে জিজ্ঞাসাবাদের কথা বলে থানায় নিয়ে যায়। সেদিনের ঘটনার পর অনেকেই দেখতে গিয়েছিল, আমার ছেলেও সেখানে গিয়েছিল। তাই বলে তাকে আসামি কেন করা হবে?’

মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মোহাম্মদ আলী মর্তুজা সাংবাদিকদের জানান, ভিডিও ফুটেজ বিশ্লেষণে তাকে শনাক্ত করা হয়। পরে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে তাকে আদালতের নির্দেশে কুষ্টিয়া শিশু-কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে।

এর আগে রোববার দিবাগত গভীর রাতে একই ইউনিয়নের পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর এলাকা থেকে বিপ্লব হোসেন (২৬) ও আলিফ ইসলাম (২৩) নামে দুই যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ নিয়ে এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল পবিত্র কোরআন অবমাননার অভিযোগে উপজেলার ফিলিপনগরে কথিত পীর আব্দুর রহমান শামীমকে তার দরবার শরিফের ভেতরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ সময় সেখানে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ লোকজন।

এ ঘটনায় ১৩ এপ্রিল নিহতের বড় ভাই অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় চারজনের নাম-পরিচয় উল্লেখসহ অজ্ঞাতনামা ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহতের পরিচয় ‘শীর্ষ সন্ত্রাসী টিটন’

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহতের পরিচয় ‘শীর্ষ সন্ত্রাসী টিটন’

নিউইয়র্কে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা আয়োজক কমিটির সভা

নিউইয়র্কে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা আয়োজক কমিটির সভা

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব

‘সাঈদী-নিজামীকে যারা জঙ্গি বানিয়েছিল তাদের বিচার হওয়া উচিত’

‘সাঈদী-নিজামীকে যারা জঙ্গি বানিয়েছিল তাদের বিচার হওয়া উচিত’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App