×

অপরাধ

বার ও রেস্টুরেন্টে পুলিশের অভিযান আইনসম্মত: ডিএমপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১০:১২ পিএম

বার ও রেস্টুরেন্টে পুলিশের অভিযান আইনসম্মত: ডিএমপি

ছবি: সংগৃহীত

লাইসেন্সপ্রাপ্ত বার ও রেস্টুরেন্টে পুলিশের অভিযানকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে বাংলাদেশ হোটেল, রেস্টুরেন্ট ও বার মালিক সমিতির পক্ষ থেকে গণমাধ্যমে প্রকাশিত একটি বিজ্ঞাপনভিত্তিক প্রতিবেদনের অভিযোগকে একপাক্ষিক ও বাস্তবতাবিবর্জিত বলে মন্তব্য করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আইন অনুযায়ী অপরাধের আশঙ্কা থাকলে পুলিশ ও অন্যান্য বাহিনী স্বাধীনভাবে যে কোনো স্থানে অভিযান চালাতে পারে বলেও মত দিয়েছে রাজধানীর নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থটি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার এন. এম. নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সম্প্রতি একটি জাতীয় দৈনিকে বাংলাদেশ হোটেল, রেস্টুরেন্ট ও বার মালিক সমিতির পক্ষ থেকে বিজ্ঞাপন আকারে প্রকাশিত প্রতিবেদনে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা সঠিক নয়।

ওই প্রতিবেদনে বলা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমতি ছাড়া র‍্যাব-পুলিশের অভিযান অবৈধ, যা আইনগতভাবে গ্রহণযোগ্য নয়।

ডিএমপি জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী অধিদপ্তর লাইসেন্স ও নিয়ন্ত্রণমূলক বিষয় দেখভাল করলেও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনায় তাদের অনুমতির বাধ্যবাধকতা নেই।

ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮; পুলিশ রেগুলেশনস বেঙ্গল, ১৯৪৩; এবং ডিএমপি অধ্যাদেশ, ১৯৭৬ অনুযায়ী, আমলযোগ্য অপরাধ সংঘটনের আশঙ্কা থাকলে পুলিশ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি ও অভিযান চালাতে পারে।

তিনি আরও জানান, লাইসেন্সপ্রাপ্ত বারে মাদক বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া পুলিশের দায়িত্ব।

প্রয়োজনে তল্লাশির সময় বাধা অপসারণে দরজা-জানালা ভাঙার মতো পদক্ষেপও নেওয়া যেতে পারে।

ডিএমপির তথ্য অনুযায়ী, চলতি বছর ১৪ মার্চ মিরপুরের ‘পার্ক ভিউ রেস্টুরেন্ট অ্যান্ড বার’ এবং ২৪ এপ্রিল উত্তরার ‘কম্বি রেস্টুরেন্ট অ্যান্ড বার’-এ অভিযান চালিয়ে যথাক্রমে ৩৫ জন ও ১২৮ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পারমিটবিহীন মাদক গ্রহণসহ বিভিন্ন অভিযোগে ভ্রাম্যমাণ আদালত শাস্তি দেয়। এছাড়া গুলশানের একটি রেস্টুরেন্টে অভিযানের ঘটনায় মামলা বিচারাধীন রয়েছে।

ডিএমপি বলছে, ‘অবৈধ অভিযান’, ‘চাঁদাবাজি’ বা ‘হয়রানি’ সংক্রান্ত অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হয়। সুনির্দিষ্ট প্রমাণ পেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং এ বিষয়ে বাহিনী জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। একই সঙ্গে কিছু বার ও রেস্টুরেন্টের বিরুদ্ধে লাইসেন্সের শর্ত ভঙ্গ, অনুমোদনহীন মদ বিক্রি, অপ্রাপ্তবয়স্কদের কাছে মদ সরবরাহ এবং অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে বলে জানায় পুলিশ।

ডিএমপি মনে করে, একপাক্ষিক তথ্য উপস্থাপন জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর আইনসম্মত কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে। তাই দায়িত্বশীল আচরণের মাধ্যমে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহতের পরিচয় ‘শীর্ষ সন্ত্রাসী টিটন’

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহতের পরিচয় ‘শীর্ষ সন্ত্রাসী টিটন’

নিউইয়র্কে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা আয়োজক কমিটির সভা

নিউইয়র্কে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা আয়োজক কমিটির সভা

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব

‘সাঈদী-নিজামীকে যারা জঙ্গি বানিয়েছিল তাদের বিচার হওয়া উচিত’

‘সাঈদী-নিজামীকে যারা জঙ্গি বানিয়েছিল তাদের বিচার হওয়া উচিত’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App