ঈদে টানা ১০ দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১২ পিএম
ছবি : সংগৃহীত
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে। নির্ধারিত সরকারি ছুটির সঙ্গে নৈমিত্তিক ছুটি যুক্ত করতে পারলে টানা ১০ দিনের অবকাশ উপভোগ করা যেতে পারে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ (শনিবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। ২০২৬ সালে ঈদুল ফিতর উপলক্ষে মোট পাঁচ দিনের সরকারি ছুটি নির্ধারিত রয়েছে। এ ছুটি শুরু হবে ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে এবং চলবে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত।
এর আগে ১৭ মার্চ শবে কদরের সরকারি ছুটি রয়েছে। যদি কেউ ১৮ মার্চ (বুধবার) এক দিনের নৈমিত্তিক ছুটি গ্রহণ করেন, তবে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি ভোগ করা সম্ভব হবে।
আরো পড়ুন : বিদেশ সফর ও কূটনৈতিক রেওয়াজে বাধা দিয়েছে অন্তর্বর্তী সরকার
এদিকে ঈদের পরপরই ২৬ মার্চ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা দিবসের সরকারি ছুটি রয়েছে। পরবর্তী দুই দিন ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার)। ফলে কেউ যদি ২৪ ও ২৫ মার্চ (মঙ্গলবার ও বুধবার) দুই দিনের নৈমিত্তিক ছুটি নেন, তাহলে ১৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ১০ দিনের দীর্ঘ ছুটি কাটানোর সুযোগ পাবেন।
সব মিলিয়ে নির্ধারিত ছুটির সঙ্গে পরিকল্পিতভাবে নৈমিত্তিক ছুটি যুক্ত করলে সরকারি চাকরিজীবীরা এবার ঈদে দীর্ঘ অবকাশ উপভোগ করতে পারেন।
