×

জাতীয়

ঢাকা-৮ আসনের ভোট পুনর্গণনা ও শপথ স্থগিতের আবেদন পাটওয়ারীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪২ পিএম

ঢাকা-৮ আসনের ভোট পুনর্গণনা ও শপথ স্থগিতের আবেদন পাটওয়ারীর

ছবি : সংগৃহীত

ঢাকা-৮ আসনের নির্বাচনে ভোট সংক্রান্ত বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের শপথ অনুষ্ঠানের পূর্বে স্থগিত রাখার জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বরাবর আবেদন করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের পক্ষে এই আসনে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা কাজী ফখরুল ইসলাম কাজী ফখরুল ইসলাম পাটওয়ারীর পক্ষে এই আবেদন নির্বাচন কমিশনে জমা দেন। আবেদনে ১১ দফায় ১২টি কেন্দ্রের অনিয়মের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।

আরো পড়ুন : ৩০ আসনে জালিয়াতির অভিযোগ নিয়ে ইসিতে ১১ দলীয় জোট

পাটওয়ারী অভিযোগ করেছেন, ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, তার নেতাকর্মী, এজেন্ট ও পরিবারের সদস্যরা ভোট রিগিং, প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা ও বাতিল করা ভোট গণনাভুক্ত করা ইত্যাদির মাধ্যমে বিভিন্ন অনিয়ম করেছেন। এছাড়া সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা নিয়েও নির্বাচনি অনিয়মের অভিযোগ আছে।

আবেদনে তিনি উল্লেখ করেছেন, ভোট কারচুপি ও অনিয়মের মাধ্যমে তাকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা না করে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তাই নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচন কমিশনের নজরে আনতে এই দরখাস্ত করেছেন এবং আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এছাড়া তিনি ভোট পুনর্গণনার পর চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত শপথ অনুষ্ঠান স্থগিত রাখার অনুরোধ করেছেন।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কালশী বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

কালশী বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, হাসপাতালে ভর্তি

শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, হাসপাতালে ভর্তি

ভারতের উত্তর প্রদেশে ঈদের নামাজ ও কোরবানি নিয়ে নতুন নির্দেশনা

ভারতের উত্তর প্রদেশে ঈদের নামাজ ও কোরবানি নিয়ে নতুন নির্দেশনা

মামিকে গলা কেটে হত্যা, ভাগ্নে আটক

মামিকে গলা কেটে হত্যা, ভাগ্নে আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App