×

জাতীয়

আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২১ এএম

আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র ও নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) তিনি তার ফেসবুক একাউন্টে স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ লিখেছেন, আমরা ছায়া মন্ত্রীসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রীসভা।

এর আগে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনিরও ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তাব দিয়েছেন। শিশির মনির তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আমরা ছায়া মন্ত্রীপরিষদ গঠন করব, ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, সাধারণত সংসদীয় গণতন্ত্রে ছায়া মন্ত্রিসভা হলো বিরোধী দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে গঠিত একটি বিকল্প কাঠামো, যা ক্ষমতাসীন সরকারের সমান্তরালে কাজ করে। এর মূল উদ্দেশ্য হলো সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ করা, ভুলত্রুটি ধরিয়ে দেওয়া এবং জনস্বার্থে বিকল্প নীতি প্রস্তাব করা। যদিও ছায়া মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতা নেই, এটি সরকারকে নিয়মিত জবাবদিহিতার মধ্যে রাখে এবং ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার জন্য দলের প্রস্তুতি নিশ্চিত করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিউইয়র্কে হয়ে গেলো তিনদিনের ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’

নিউইয়র্কে হয়ে গেলো তিনদিনের ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’

যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক সীমানা ছাড়িয়ে যাবে যুদ্ধ

যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক সীমানা ছাড়িয়ে যাবে যুদ্ধ

টাকার প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ

টাকার প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ

কলকাতায় বসছে যৌথ নদী কমিশনের বৈঠক

কলকাতায় বসছে যৌথ নদী কমিশনের বৈঠক আলোচনার কেন্দ্রে গঙ্গার পানিবণ্টন চুক্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App