×

জাতীয়

শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পারেন মোদী-শেহবাজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২২ পিএম

শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পারেন মোদী-শেহবাজ

ছবি : সংগৃহীত

তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ সার্কভুক্ত দেশগুলোর সরকারপ্রধানরা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির শীর্ষ পর্যায়ের এক নেতার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।

ওই নেতা বিবিসিকে জানান, এই শপথ অনুষ্ঠানের আয়োজন করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, তবে বিএনপির পক্ষ থেকে অতিথিদের বিষয়ে সরকারকে ইঙ্গিত দেওয়া হয়েছে।

শপথের দিনক্ষণ এবং অতিথি তালিকা এখনো চূড়ান্ত করা হয়নি বলেও জানিয়েছেন ওই নেতা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। আর প্রধান বিরোধী দল হতে যাচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রতিমন্ত্রী করলেন বরখাস্ত, প্রধান নির্বাহী দিলেন যোগদানের আদেশ

সড়কে ধস প্রতিমন্ত্রী করলেন বরখাস্ত, প্রধান নির্বাহী দিলেন যোগদানের আদেশ

জাতীয় প্রেসক্লাবের সদস্য হলেন আকতার হাবিব

জাতীয় প্রেসক্লাবের সদস্য হলেন আকতার হাবিব

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান

ভারত থেকে দেশে ফিরলো পাচার হওয়া ২০ নারী-শিশু

ভারত থেকে দেশে ফিরলো পাচার হওয়া ২০ নারী-শিশু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App