×

জাতীয়

ভোটে ‘কারচুপির’ অভিযোগ তুলেছেন তুলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০২ পিএম

ভোটে ‘কারচুপির’ অভিযোগ তুলেছেন তুলি

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এজেন্টদের বের করে দেওয়া, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, ব্যালট পেপার ছিনতাই এবং জালভোট দেওয়ার মতো একাধিক অনিয়মের অভিযোগ তুলে ফলাফল স্থগিত ও পুনঃতদন্তের দাবি জানিয়েছেন ঢাকা-১৪ আসনে বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোডের একটি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

সংবাদ সম্মেলনে তুলি বলেন, “ভোটের দিন বিভিন্ন কেন্দ্রে আমাদের এজেন্টদের বের করে দেওয়া, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, ব্যালট পেপার ছিনতাই এবং জাল ভোট প্রদানের মতো একাধিক অনিয়মের ঘটনা ঘটেছে। এসব অনিয়মের সুষ্ঠু তদন্ত না হলে জনগণের ভোটাধিকার চরমভাবে ক্ষুণ্ণ হবে।”

এ সময় বেশ কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরুর আগেই সন্দেহজনক পরিস্থিতি সৃষ্টি হয় দাবি করে নির্বাচন চলাকালে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন এই প্রার্থী।

তিনি বলেন, “অনেক কেন্দ্রে বিরোধী পক্ষের পোলিং এজেন্টদের বসতে দেওয়া হয়নি এবং গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতা ছিলো না। আমরা অবিলম্বে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর ফলাফল স্থগিত করে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং পুনঃভোট গ্রহণের দাবি জানাচ্ছি। জনগণের রায়কে বিকৃত করার যে অপচেষ্টা হয়েছে, তা গণতন্ত্রের জন্য অশনি সংকেত।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতিও নেওয়া হচ্ছে এবং প্রমাণাদি সংগ্রহ করে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।’

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কদমতলীতে ফোমের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

কদমতলীতে ফোমের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীতে বসছে আরো ১১ হাজার সিসি ক্যামেরা

রাজধানীতে বসছে আরো ১১ হাজার সিসি ক্যামেরা

ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের সম্মানী ভাতা চালু করা হয়েছে

ধর্মমন্ত্রী ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের সম্মানী ভাতা চালু করা হয়েছে

খিলক্ষেতে নতুন পুলিশ ফাঁড়ি ভবন উদ্বোধন করলেন আইজিপি

খিলক্ষেতে নতুন পুলিশ ফাঁড়ি ভবন উদ্বোধন করলেন আইজিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App