×

জাতীয়

সকাল থেকেই ভোটকেন্দ্রে দীর্ঘ সারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৯ এএম

সকাল থেকেই ভোটকেন্দ্রে দীর্ঘ সারি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রের সামনে দীর্ঘ সারি দেখা যাচ্ছে ভোটারদের। আজ সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। 

ভোরের কাগজ সংবাদদাতারা জানিয়েছেন, নির্ধারিত সময়ের অনেক কেন্দ্রে ভোটাররা কেন্দ্রে হাজির রয়েছেন এবং সারারাত ধরেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোটকেন্দ্রগুলোর পাহারায় ছিলেন। অন্যদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের লাইন দীর্ঘ হচ্ছে।

পুরুষ ও নারী ভোটারদের লম্বা লাইন ভোটকেন্দ্রের গেইট পার হয়ে ফুটপাতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছে।

মহাখালীর বিটিসিএল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ বাড়ছে। সেখানে পুরুষের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক নারী ভোটারও উপস্থিত হয়েছেন ইতিমধ্যে।

চট্টগ্রামের কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, সেখানেও সকাল থেকে ভোটের লাইনে দাঁড়িয়ে আছেন মানুষ। একইভাবে ময়মনসিংহ, শেরপুরসহ দেশের সকল জেলায় ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। 


টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বার্সেলোনার নতুন টার্গেট আলভারেজ

বার্সেলোনার নতুন টার্গেট আলভারেজ

পানির স্বল্পতায় হিমশিম ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট

কালশী বস্তিতে আগুন পানির স্বল্পতায় হিমশিম ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট

১৪০০ কেজির ‘সাদাময়না’কে নিয়ে বিপাকে খামারি

১৪০০ কেজির ‘সাদাময়না’কে নিয়ে বিপাকে খামারি

দেশে ফিরলেন অপহরণের শিকার হওয়া ১৭০ বাংলাদেশি

দেশে ফিরলেন অপহরণের শিকার হওয়া ১৭০ বাংলাদেশি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App