টাকা উদ্ধার বিষয়ে যা বললেন এ্যানি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৮ পিএম
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরে বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছে, ‘আমি নির্বাচনি কাজে ব্যস্ত আছি। শুনতে পেলাম, আমার নির্বাচনি কাজের গাড়ি তল্লাশি করা হয়েছে। উদ্ধার হওয়য়া ১৫ লাখ টাকা কেন্দ্র ওয়াইজ ব্যয়ের জন্য যাচ্ছিলো।’
তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে আমার নির্বাচনি এজেন্ট সেই গাড়ি নিয়ে বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন। কর্তৃপক্ষ চেক করেছে। ইতিমধ্যে কোট তাদের রিলিজ (ছেড়ে) করে দিয়েছে। সুতরাং এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনও সুযোগ নেই।’
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টায় শহরের ঝুমুর এলাকায় তল্লাশি চৌকিতে এ টাকা উদ্ধার করা হয়। এ সময় এ্যানির ব্যক্তিগত সহকারী (পিএস) ও কৃষক দলের জ্যেষ্ঠ সহসভাপতি বদরুল ইসলাম শ্যামলসহ তিন জনকে আটক করেছে যৌথ বাহিনী। পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ঘটনার পর নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং লক্ষ্মীপুর জেলা জজ আদালতের বিচারক তাহরিনা আক্তার নওরিন ১৫ লাখ টাকা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং আধা ঘণ্টার মধ্যে এর কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। তবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
জানা গেছে, নির্বাচনকালে নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঝুমুর এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় একটি গাড়িতে করে যাচ্ছিলেন কৃষক দল নেতাসহ তিন জন। আইনশৃঙ্খলা বাহিনী গাড়িটি তল্লাশি করে ১৫ লাখ উদ্ধার করে। পরে তাদেরকে আটক করে জেলা জজ আদালতে নেওয়া হয়। সেখানে বিচারক তাহরিনা আক্তার নওরিন অভিযুক্ত ব্যক্তিদের আধঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন। এরপর তাদের ছেড়ে দেওয়া হয়।
বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান বলেন, ‘নির্বাচনি ব্যয় হিসেবে আমরা সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত খরচ করতে পারবো। ওই খরচের ১৫ লাখ টাকা গাড়িতে ছিলো। এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আমরা দ্রুত এর জবাব দেবো।
