×

জাতীয়

রংপুরে ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৫ পিএম

রংপুরে ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

ছবি: সংগৃহীত

রংপুর-২ আসনের তারাগঞ্জ উপজেলার দুটি ভোটকেন্দ্র থেকে চারটি সিসি ক্যামেরা চুরি হয়েছে। চুরি হওয়া কেন্দ্রগুলো হলো কুর্শা ইউনিয়নের দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সয়ার ইউনিয়নের সয়ার ডারারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়।

তারাগঞ্জ সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন জানিয়েছেন, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে কোনো এক সময়ে এ চুরি ঘটেছে। 

বিষয়টি জানার পর সকালে তাৎক্ষণিকভাবে সিসি ক্যামেরা পুনঃস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

রংপুর-২ আসনে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর এটিএম আজহারুল ইসলাম (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির আনিছুল ইসলাম মন্ডল (লাঙ্গল), বিএনপির মোহাম্মদ আলী সরকার (ধানের শীষ), ইসলামী আন্দোলনের আশরাফ আলী (হাতপাখা) এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির আজিজুর রহমান (তারা)।

রংপুর-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৯২১। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৮৮ হাজার ৬২৫, পুরুষ ভোটার এক লাখ ৯২ হাজার ২৮৭ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৯ জন।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নদীবন্দরে ১ নম্বর সংকেত, পাঁচ বিভাগে বেশি বৃষ্টির সম্ভাবনা

নদীবন্দরে ১ নম্বর সংকেত, পাঁচ বিভাগে বেশি বৃষ্টির সম্ভাবনা

শাহজালালের মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

শাহজালালের মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

ইরফান সাজ্জাদকে ফোন দিয়ে যা বললেন অপূর্ব

ইরফান সাজ্জাদকে ফোন দিয়ে যা বললেন অপূর্ব

নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App