×

জাতীয়

ঢাবি উপাচার্য

আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৩ পিএম

আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেছেন, এই পর্যায়ে এসে আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় ঢাবির আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে তিনি এ ঘোষণা দেন। 

তিনি বলেন, ‘এই পর্যায়ে এসে আমি দায়িত্ব থেকে সরে দাড়াতে চাই। কিন্তু এই মুহূর্তে শূণ্যতা কমাতে অংশীজনরা যদি আমাকে রাখতে চান, আমি বিবেচনা করব।’

তিনি বলেন, ‘ আমি যে আপদকালীন এবং বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিলাম, সে আপদকালীন কিংবা বিশেষ পরিস্থিতি এই মুহূর্তে আমরা উত্তরণ করতে পেরেছি আপনাদের সহযোগিতায়, অংশীজনদের ভালোবাসায়। সুতরাং আমি এখন মনে করছি যে একটি দায়িত্ব পালনের পর্বে আমরা একটু ভালো পর্যায়ে এসেছি এবং আমি সরে দাঁড়াতে চাই।’

ঢাবি উপাচার্য বলেন, ‘এই মুহূর্তে আমাদের যেনো কোনো শূন্যতা না হয়, ধারাবাহিকতা যেনো কোনো অসুবিধায় না পড়ে, বিশ্ববিদ্যালয়ের স্মুথ ট্রানজিশন দরকার। সেই জন্য আমাকে যদি সরকার মনে করেন, অংশীজনরা যদি মনে করেন যে আরো কিছু সময় ধারাবাহিকতার প্রশ্নে হঠাৎ শূন্যতা যেন না হয়- সেই প্রশ্নে যদি তারা কিছু সময় নিতে চান, বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিকতার স্বার্থে আমি সেটি বিবেচনা করতে রাজি আছি।’

তিনি বলেন, ‘এখন সারাদেশের মতোই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি একটি নিয়মিত রাজনৈতিক সরকার দায়িত্ব নেবে এবং আমরা তাদের পূর্ণ সহযোগিতা করব। সুতরাং আমি সরে দাঁড়াচ্ছি এ কারণে যে আমি একটি বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিলাম। এটিকে কোনো সময়ই আমি নিয়মিত চাকরি মনে করিনি।’

তিনি বলেন, ‘ঢাবি উপাচার্যের দায়িত্বটি আমার কাছে একটা আমানতের মতো ছিলো। আমাকে ছাত্ররা অনুরোধ করে ভালোবেসে এ দায়িত্বটা দিয়েছিলেন। আমাদের মতো তুলনামূলকভাবে অরাজনৈতিক মানুষদের দেশে এ ধরনের পদে আসার সুযোগ কম। আমি এটিকে আল্লাহর রহমত এবং ছাত্রদের মমতার একটি অংশ হিসেবে মনে করেছিলাম।’

নিয়াজ আহমেদ খান বলেন, ‘বর্তমানে আমি ডেপুটেশনে আছি। ডেপুটেশন থেকে আমি অব্যাহতি চাইব এবং আমি আমার মূল কাজ- উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক হিসেবে শিক্ষকতায় ফেরত যেতে চাই।’

তিনি বলেন, ‘আমি হঠাৎ করে কোনো শূন্যতা সৃষ্টি করছি না, পদত্যাগ করে চলে যাচ্ছি না। আমি সুযোগ দিচ্ছি আমাদের রাজনৈতিক সরকারকে, আমাদের সহযোগিতা যা প্রয়োজন আমরা সেটা করবো। তারা যদি ধারাবাহিকতা বজায় রাখেন, তারা তাদের মতো করে যেন প্রশাসন সাজিয়ে নিতে পারেন।’ 

তিনি বলেন, ‘রাজনৈতিক সরকার থেকে যিনি আসেন, স্বাগত। অবস্থানটা পরিষ্কার করতে চাই। অবস্থানটা হচ্ছে যে আমি সরে দাঁড়ানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। তারা তাদের মতো করে প্রশাসন সাজিয়ে নিতে চাইলে আমার যদি কোনো ভূমিকা প্রয়োজন হয়, সেটিতে আমি রাজি আছি। কিন্তু আমি চাই এই জাতীয় প্রতিষ্ঠানটির ধারাবাহিকতা যেন থাকে।’

তিনি বলেন, ‘আমি মনে করছি এখনই জানানো দরকার। আমি যদি এটি নির্বাচনের পরে হঠাৎ করে করি, তাহলে মনে হবে যে কোনো কারণে নতুন সরকারের সঙ্গে আমার কোনো মনোমালিন্য আছে। সেটি নেই। আমি জেনারেলি একটা বিশেষ পরিস্থিতিতে এসেছিলাম। সেই পরিস্থিতিটা এখন আর নেই বলেই আশা করি।’

তিনি আরো বলেন, ‘অনেকে মনে করতে পারেন যে আমি হয়তো কোনো চাপে পড়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছি কিনা। আপনারা জানেন, আমি খুব সাধারণ মানুষ, কিন্তু আমি চাপে নত হওয়ার মানুষ না। এটি আপনাদের সঙ্গে থাকার কারণে আমার সেই মনোবল আছে। এরকম কোনো বিষয় আসলে হয়নি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধবিরতির পর বেপরোয়া ইসরায়েল, দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা

যুদ্ধবিরতির পর বেপরোয়া ইসরায়েল, দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা

বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা: প্রতিমন্ত্রী

বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা: প্রতিমন্ত্রী

চাকরি হারালেন মোহামেডান কোচ আলফাজ

চাকরি হারালেন মোহামেডান কোচ আলফাজ

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App