×

চট্টগ্রাম

নৌকাসহ ৭ জেলেকে ধরে নিলো আরাকান আর্মি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পিএম

নৌকাসহ ৭ জেলেকে ধরে নিলো আরাকান আর্মি

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনায় মাছ ধরার সময় দুই ডিঙি নৌকাসহ সাত বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এই ঘটনায় সীমান্ত এলাকায় জেলেদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে মাছ শিকার করে ফেরার পথে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

অপহৃত জেলেরা হলেন টেকনাফের সাবরাং নয়াপাড়া এলাকার আবদুর রহমান (পিতা মৃত লাল মিয়া), আবদুল মতলব (পিতা নুরুল ইসলাম), গুরা মিয়া (পিতা মকবুল আহমেদ), মো. হাসান (পিতা আবদুস সালাম) এবং শাহপরীর দ্বীপ ডেইল পাড়ার বাসিন্দা আহমদ আলী, নুরুল আবসার ও আবদুর রহিম।

বিষয়টি নিশ্চিত করে সাবরাং ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল ফয়েজ বলেন, আজ (বৃহস্পতিবার) সকাল ৭টায় নাফ নদীতে মাছ শিকারে যায় জেলেরা। এরপর দুপুর ২টার দিকে ফিরে আসার সময় আরাকান বাহিনী তাদের ধরে নিয়ে যায়।’

নৌকার মালিক আবদু শুক্কুর বলেন, ‘আমার মালিকানাধীন নৌকা নিয়ে চারজন জেলে নাফ নদীতে মাছ শিকারে গিয়েছিলো। ফিরে আসার সময় আরাকান আর্মি তাদের ধরে নিয়ে যায়। তারা খুবই গরিব জেলে। দ্রুত তাদের ফেরত আনার দাবি জানাচ্ছি।’

অপহৃত জেলে আহমদ আলীর স্ত্রী মুন্নি আক্তার বলেন, ‘আমার স্বামীসহ জেলেদের ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। আমরা খুবই গরিব, মাছ শিকারে গেলে খেতে পারি, নইলে উপোস থাকতে হয়। এখন স্বামী ফেরত না এলে আমাদের না খেয়ে মরতে হবে।’

এ বিষয়ে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান ভূঁইয়ার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ বলেন, ‘জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। তাদের ফেরত আনতে কোস্টগার্ড ও বিজিবির সঙ্গে কথা হচ্ছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনূর্ধ্ব-১৪ ফুটবলে চ্যাম্পিয়ন জৈন্তাপুর উপজেলা

নতুন কুঁড়ি স্পোর্টস অনূর্ধ্ব-১৪ ফুটবলে চ্যাম্পিয়ন জৈন্তাপুর উপজেলা

মোহামেডান, ব্রাদার্সের সহজ জয়

বাংলাদেশ ফুটবল লিগ মোহামেডান, ব্রাদার্সের সহজ জয়

৭ জেলায় বজ্রপাতের আশঙ্কা

৭ জেলায় বজ্রপাতের আশঙ্কা

দুর্নীতির অভিযোগে এসিল্যান্ডসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

দুর্নীতির অভিযোগে এসিল্যান্ডসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App