×

জাতীয়

চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাচ্ছেন রাষ্ট্রপতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পিএম

চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাচ্ছেন রাষ্ট্রপতি

ছবি: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্য যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মূলত নিজের হৃদরোগ চিকিৎসার ফলোআপের উদ্দেশ্যেই আগামী ৯ মে তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে। ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতির কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল।

লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে আগামী ১৭ মে তিনি দেশে ফিরবেন। 

এরই মধ্যে সরকারের অনুমতি সাপেক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতিও নিতে শুরু করেছে বলে সরকারের একটি সূত্র নিশ্চিত করেছে।

৭৬ বছর বয়সি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে এই সফরে তাঁর সহধর্মিণী ডা. রেবেকা সুলতানা এবং ব্যক্তিগত চিকিৎসকসহ ৪ সদস্যের একটি প্রতিনিধি দল থাকছে বলে জানা গেছে।

২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে পর এটি হবে রাষ্ট্রপতির দেশের বাইরে প্রথম কোনো সফর। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংকট কাটলে টিকার বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়

স্বাস্থ্যমন্ত্রী সংকট কাটলে টিকার বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়

স্বাভাবিক জীবনে ফিরছে তেহরান

স্বাভাবিক জীবনে ফিরছে তেহরান

দায়ীরা কি পার পেয়ে যাবে?

হামে শিশুমৃত্যু দায়ীরা কি পার পেয়ে যাবে?

প্রতিমন্ত্রী করলেন বরখাস্ত, প্রধান নির্বাহী দিলেন যোগদানের আদেশ

সড়কে ধস প্রতিমন্ত্রী করলেন বরখাস্ত, প্রধান নির্বাহী দিলেন যোগদানের আদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App