×

ঢাকা

গোপালপুরে মাদ্রাসা অধ্যক্ষ খুন, ৫ জনের বিরুদ্ধে মামলা

Icon

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পিএম

গোপালপুরে মাদ্রাসা অধ্যক্ষ খুন, ৫ জনের বিরুদ্ধে মামলা

ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই আল হাদী (৬৫) নিজ বাড়িতে খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে পাঁচজনকে আসামি করে গোপালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী শাহনাজ পারভীন।

থানা সূত্রে জানা যায়, নিহত আব্দুল হাই আল হাদী নগদাশিমলা ইউনিয়নের দক্ষিণ বিলডগা গ্রামের মোজাফফর আলীর ছেলে। মামলার এজাহারে শাহনাজ পারভীন উল্লেখ করেন, প্রতিবেশী মাহবুব আলী ও তার লোকজনের সঙ্গে পূর্ব থেকেই জমিজমা নিয়ে বিরোধ চলছিল।

অভিযোগ অনুযায়ী, বুধবার রাতে ছাদে জমে থাকা বৃষ্টির পানি পড়া নিয়ে মাহবুব আলীর সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অভিযুক্তরা দলবদ্ধভাবে আব্দুল হাই আল হাদীকে মারধর করে গুরুতর আহত করে। পরে তাকে গোপালপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনার পরপরই মামলা দায়ের হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের সার্বভৌমত্ব রক্ষায় চীনের সমর্থন

ইরানের সার্বভৌমত্ব রক্ষায় চীনের সমর্থন

৭০ দিনে উন্নয়নের ছোঁয়া, রূপগঞ্জে দৃশ্যমান পরিবর্তনে দিপু ভূঁইয়া

৭০ দিনে উন্নয়নের ছোঁয়া, রূপগঞ্জে দৃশ্যমান পরিবর্তনে দিপু ভূঁইয়া

রংপুরে ভুয়া এসএসসি প্রশ্নপত্র বিক্রি, শিক্ষার্থী আটক

রংপুরে ভুয়া এসএসসি প্রশ্নপত্র বিক্রি, শিক্ষার্থী আটক

বাংলাদেশের পরিস্থিতি হঠাৎ বদলে যেতে পারে

সাকিব আল হাসান বাংলাদেশের পরিস্থিতি হঠাৎ বদলে যেতে পারে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App