×

জাতীয়

তথ্য গোপনের অভিযোগ

জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪১ পিএম

জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি

ছবি: সংগৃহীত

সিলেট-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে হলফনামায় ঋণ ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগ দাখিল করেছে বিএনপি। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে অভিযোগটি দায়ের করেন বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনি এজেন্ট ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

দাখিলকৃত অভিযোগে তথ্য গোপনের দায়ে জামায়াত প্রার্থী হাবিবুর রহমানের মনোনয়ন বাতিল ও আইননানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয়,  জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান দাখিলকৃত হলফনামায় তিনি অনেক তথ্য গোপন করে দাখিল করেছেন। হাবিবুর রহমান ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের পরিচালক এবং আল-কারামা মেডিক্যাল সার্ভিসেস লিমিটেডের শেয়ার হোল্ডার। তবে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় এই তথ্য উল্লেখ করেননি।

এছাড়া ইবনে সিনা হাসপাতালের ২৪ কোটি ১ লাখ ২৭ হাজার ৪৮ টাকা টাকার ঋণ অনাদায়ি রয়েছে, যা হলফনামায় প্রকাশিত হয়নি। এসব তথ্য হলফনামায় আইনগতভাবে বাধ্যবাধকতা থাকলেও জামায়াত প্রার্থী তা গোপন করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রতিমন্ত্রী করলেন বরখাস্ত, প্রধান নির্বাহী দিলেন যোগদানের আদেশ

সড়কে ধস প্রতিমন্ত্রী করলেন বরখাস্ত, প্রধান নির্বাহী দিলেন যোগদানের আদেশ

জাতীয় প্রেসক্লাবের সদস্য হলেন আকতার হাবিব

জাতীয় প্রেসক্লাবের সদস্য হলেন আকতার হাবিব

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান

ভারত থেকে দেশে ফিরলো পাচার হওয়া ২০ নারী-শিশু

ভারত থেকে দেশে ফিরলো পাচার হওয়া ২০ নারী-শিশু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App