×

জাতীয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

দফায় দফায় সংঘর্ষ, সহকারী প্রক্টরসহ আহত ৪০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৫ পিএম

দফায় দফায় সংঘর্ষ, সহকারী প্রক্টরসহ আহত ৪০

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে  বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ সালেহ উদ্দিনসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষক ও সংবাদকর্মী রয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে খেলা শেষ হওয়ার পরপরই এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইসলামিক স্টাডিজ বিভাগ ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। নির্ধারিত সময়ের খেলা ড্র হওয়ায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৩-০ গোলে জয় লাভ করে ইসলামিক স্টাডিজ বিভাগ। তবে খেলা শেষ হওয়ার পর দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, যা মুহূর্তেই সংঘর্ষে রূপ নেয়।

আহত শিক্ষকদের মধ্যে রয়েছেন, ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ খায়রুল ইসলাম, ড. তারেক বিন আতিক, ড. মুহাম্মদ সালেহ উদ্দিন ও ড. ইব্রাহীম খলিল। এছাড়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগেরও একাধিক শিক্ষক আহত হয়েছেন বলে জানা গেছে।

এছাড়া পেশাগত দায়িত্ব পালনকালে আহত হন বেশ কয়েকজন সাংবাদিক। তাদের মধ্যে দ্য ডেইলি স্টারের জবি প্রতিনিধি রাকিবুল হাসান রাকিব, দৈনিক আমার দেশের লিমন ইসলাম, দেশ রূপান্তরের ফাতেমা আক্তার, দিনকালের এস এম সিয়াম, নওরোজের নাঈমুর রহমান এবং বায়ান্ন নিউজের মিনহাজুল ইসলাম মিন্টুসহ বেশ কয়েকজন রয়েছেন। আহতদের রাজধানীর ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App