×

জাতীয়

ডাকাতদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে: নজরুল ইসলাম আজাদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৯ পিএম

ডাকাতদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে: নজরুল ইসলাম আজাদ

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেছেন, আড়াইহাজার উপজেলায় ডাকাতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এর অংশ হিসেবে ডাকাতদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি এলাকাকে মাদক ও চাঁদাবাজমুক্ত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বিশনন্দী কড়ইতলা এলাকায় এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন নজরুল ইসলাম আজাদ।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে দলের চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণার আলোকে দেশের প্রতিটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। এর মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হবে।

পথসভায় স্থানীয় বিএনপি নেতা আবুল কাশেম মেম্বার, আমজাদ হোসেন হানজালা, গাজী এম এ মাসউদ, খাজা মঈন উদ্দিন, নুরুল ইসলাম ও কাজী মাহাবুবুর রহমানসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App