×

জাতীয়

উপদেষ্টা থাকাকালে নাহিদের এনআইডি লক ছিল ৬ দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৫, ০৮:২৬ এএম

উপদেষ্টা থাকাকালে নাহিদের এনআইডি লক ছিল ৬ দিন

মো. নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা থাকাকালীন মো. নাহিদ ইসলামের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সাময়িকভাবে লক করে রেখেছিল নির্বাচন কমিশন (ইসি)। ‘তথ্য ফাঁসের’ অভিযোগে গত বছরের ১৭ সেপ্টেম্বর তার এনআইডি লক করা হয়। তবে অভিযোগের সত্যতা না পাওয়ায় পাঁচ দিন পর তা পুনরায় সচল করে দেওয়া হয়।

জানা গেছে, জাতীয় পরিচয়পত্র অনুবিভাগকে এনটিএমসি (ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার) জানায়, ‘ভন্ডবাবা’ নামের একটি গ্রুপের অ্যাডমিন হিসেবে নাহিদ ইসলামের নাম উঠে এসেছে এবং ওই গ্রুপে তার এনআইডি নম্বরও সরবরাহ করা হয়। এরপর তদন্তে নামে অনুবিভাগ। তদন্তে বেরিয়ে আসে, ‘ভন্ডবাবা’ হোয়াটসঅ্যাপের কোনো গ্রুপ নয়। এটি টেলিগ্রামের একটি গ্রুপ। আর নাহিদ ওই গ্রুপের এডমিন নন। 

আরো পড়ুন : ট্রেনে ফিরতি ঈদযাত্রা : ১০ জুনের টিকিট বিক্রি আজ

তদন্তে তার এনআইডি দিয়ে কোনো তথ্য পাচারের প্রমাণ মেলেনি। ফলে এনআইডি অনুবিভাগ একটি তদন্ত কমিটি গঠন করে। প্রতিবেদনে বলা হয়, অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে এবং সংশ্লিষ্ট ভোটার (নাহিদ ইসলাম) তথ্য সরবরাহের সঙ্গে সম্পৃক্ত নন। তাই তার এনআইডি পুনরায় সচল করার সুপারিশ করে কমিটি। এরপর ২২ সেপ্টেম্বর বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে উত্থাপন হলে, এনআইডি মহাপরিচালক আনলকের সিদ্ধান্ত দেন।

বর্তমান এনআইডি মহাপরিচালক এসএম হুমায়ুন কবীর বলেন, সে সময় আমি দপ্তরে ছিলাম না। পুরনো কোনো বিষয়ের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা না থাকায় এ বিষয়ে মন্তব্য করা সমীচীন নয়।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App