×

জাতীয়

সারাদেশে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৪৭৭

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১১ পিএম

সারাদেশে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৪৭৭

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে ৪৭৭ জনকে।

এছাড়া ডেভিল হান্ট এবং অন্যান্য অভিযানে গতকাল থেকে আজ (শনিবার) পর্যন্ত মোট ১ হাজার ৩৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এই তথ্য জানান।

এসময় তিনি আরো জানান, অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হওয়া ৪৭৭ জনের মধ্যে কিছু অস্ত্র উদ্ধার হয়েছে, যার মধ্যে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি, তিনটি ছুরি/চাকু, দুটি রামদা/দা এবং তিনটি হ্যামার রয়েছে।

অপারেশন ডেভিল হান্ট গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বিশেষ অভিযানের অংশ হিসেবে পরিচালিত হচ্ছে, যার উদ্দেশ্য অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষা করা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App