×

জাতীয়

ইজতেমা ময়দানে আরো একজনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০৯:১০ পিএম

ইজতেমা ময়দানে আরো একজনের মৃত্যু

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আরো একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে তাবলিগ জামাতের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মৃত ছাবেদ আলী (৭০) শেরপুরের শ্রীবর্দী থানার রাণী শিমুল এলাকার মো. আব্দুল্লাহর ছেলে। ইজতেমা ময়দানের ৪৬ নম্বর খিত্তায় ছিলেন। এদিন দুপুরে সেখানে হঠাৎ স্ট্রোক করেন তিনি।

হাবিবুল্লাহ রায়হান বলেন, পরে ছাবেদ আলীকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাবলিগ জামাতের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়কারী আরো জানান, একই দিন সকালে ইজতেমা ময়দানে আব্দুল কুদ্দুস গাজী (৬০) নামে আরেকজনের মৃত্যু হয়। ইজতেমা ময়দানেই তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে দুজনের লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App