×

জাতীয়

নতুন কর্মসূচি ঘোষণা দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৪:৫২ পিএম

নতুন কর্মসূচি ঘোষণা দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ছবি: সংগৃহীত

নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ভারতে ২৮ বছর বয়সী বাংলাদেশি এক নারীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশের ডাক দিয়েছে তারা। 

শনিবার (২৫ জানুয়ারি) বিকলে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে এই বিক্ষোভ সমাবেশ শুরু হবে। এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

গত শুক্রবার (২৪ জানুয়ারি) কর্ণাটকের বেঙ্গালুরুর রামমূর্তি এলাকার কালকেরে লেকের কাছ থেকে এক বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

জানা যায়, নিহত নারী একটি অ্যাপার্টমেন্টে গৃহকর্মীর কাজ করতেন। তার স্বামী পরিচ্ছন্নতাকর্মী এবং তারা তিন সন্তান নিয়ে উত্তর বেঙ্গালুরুতে বসবাস করতেন। বৃহস্পতিবার কাজ শেষে বাড়ি ফেরার পথেই এই মর্মান্তিক ঘটনা ঘটে থাকতে পারে।

একজন পুলিশ কর্মকর্তা জানান, নিহত নারী প্রায় ছয় বছর ধরে বেঙ্গালুরুতে বসবাস করছিলেন, তবে তার কোনো বৈধ কাগজপত্র ছিল না। অন্যদিকে, তার স্বামীর বৈধ পাসপোর্ট রয়েছে এবং তিনি মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App