×

জাতীয়

বাংলাদেশের সামরিক প্রতিনিধি দলের পাকিস্তান সফর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৮:৩১ এএম

বাংলাদেশের সামরিক প্রতিনিধি দলের পাকিস্তান সফর

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট সামরিক প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছেন। সোমবার (২০ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট একটি সামরিক প্রতিনিধি দল গত ১৩ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত পাকিস্তান সফর করেন। এসময় প্রতিনিধি দলটি পাকিস্তানের তিন বাহিনী প্রধানসহ উচ্চ পর্যায়ের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

আইএসপিআর আরো জানায়, সাক্ষাৎকালে প্রতিনিধিরা দুই দেশের মধ্যকার সামরিক বাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা করেন। এ ছাড়া পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App