×

জাতীয়

১৫০ কোটি টাকা পাচ্ছেন জুলাই আন্দোলনে আহতরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৮:৫৩ পিএম

১৫০ কোটি টাকা পাচ্ছেন জুলাই আন্দোলনে আহতরা

৪ ক্যাটাগরিতে ১৫০ কোটি টাকা পাচ্ছেন আন্দোলনে আহতরা। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে আহত ১৫ হাজার ছাত্র-জনতাকে চিকিৎসাবাবদ ১৫০ কোটি টাকা অনুদান দিয়েছে অন্তর্বর্তী সরকার। চলতি অর্থবছরের (২০২৪-২৫) বাজেট থেকে এ অর্থ অনুমোদন পেতে যাচ্ছেন। 

গত বুধবার (১৫ জানুয়ারি) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিবের কাছ থেকে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের পাঠানো এক চিঠি থেকে এ তথ্য নিশ্চিত হয়েছে গণমাধ্যম।

এতে উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সহায়তা ও আহতদের চিকিৎসাবাবদ অনুদান দিতে চলতি (২০২৪-২৫) অর্থবছরে অর্থ বিভাগের বাজেটের অধীন ‘অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা খাত’ থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে ১২০০১৬৬০১-কোডে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে সহায়তা ও আহতদের চিকিৎসাবাবদ সহায়তা’ শীর্ষক খাতে ২৩২ কোটি ৬০ লাখ টাকা থেকে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা অনুদান বাবদ ১৫০ কোটি টাকা বিভাজন ও শর্তানুসারে অর্থছাড়ে অনুমোদন দেয়া হলো।

আহত ব্যক্তিদের চিকিৎসার ক্ষেত্রে ৪টি ক্যাটাগরিতে এ অর্থ দেয়া হবে। ক্যাটাগরি ৪টি হলো:

ক্যাটাগরি ‘এ’-তে থাকা এক হাজার ব্যক্তি প্রতিজন দুই লাখ টাকা করে মোট ২০ কোটি টাকা পাবেন। ক্যাটাগরি ‘বি’-তে থাকা তিন হাজার জন প্রতিজন এক লাখ টাকা করে মোট ৩০ কোটি টাকা পাবেন। ক্যাটাগরি ‘সি’-তে থাকা ৪ হাজার আহতের প্রতিজন এক লাখ টাকা করে মোট অনুদান পাবেন ৪০ কোটি টাকা। আর ক্যাটাগরি ‘ডি’-তে প্রত্যেক আহত পাবেন ৫০ হাজার টাকা করে। এ ক্ষেত্রে ৭ হাজার আহত ব্যক্তি মোট অনুদান পাবেন ৩৫ কোটি টাকা।

আরো পড়ুন: শাহজালাল বিমানবন্দরে প্রবাসীদের ভিআইপি মর্যাদা প্রশ্নের মুখে

এ ছাড়া আহতদের দেশে-বিদেশে সেবার জন্য ২৫ কোটি টাকা অনুদান দেয়া হবে।

ছাড় করা ১৫০ কোটি টাকা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়ন-ব্যয়ন কর্মকর্তা যথাযথ বিলের মাধ্যমে অর্থ বা চেক উত্তোলন করে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সহায়তা ও আহতদের চিকিৎসা অনুদান কার্যক্রম’ নামে সোনালী ব্যাংক পিএলসি, রমনা করপোরেট শাখায় উন্মুক্ত করা চলতি হিসাবে জমা করে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা অনুদান বাবদ সহায়তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে চিঠিতে।

সেই সঙ্গে শহীদ পরিবারের ক্ষেত্রে ১০ লাখ টাকা করে মাসিক মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র কিনে হস্তান্তর করতে নির্দেশনা দেয়া হয়েছে, যা মেয়াদপূর্তিতে নগদায়নযোগ্য হবে।

চিঠির নির্দেশনা অনুযায়ী, এ অর্থ ব্যয়ে প্রচলিত সব আর্থিক বিধিবিধান ও অনুশাসনাবলি যথাযথভাবে অনুসরণ করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সহায়তা ও আহতদের চিকিৎসা অনুদান বাবদ বরাদ্দ করা অর্থ ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিতে এ সংক্রান্ত নীতিমালাও জারি করতে হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App