×

জাতীয়

সীমান্তে বিএসএফের কর্মকাণ্ডে বাংলাদেশ উদ্বিগ্ন: ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র সচিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৯:২৩ পিএম

সীমান্তে বিএসএফের কর্মকাণ্ডে বাংলাদেশ উদ্বিগ্ন: ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র সচিব

ছবি: সংগৃহীত

সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাম্প্রতিক তৎপরতা ও কর্মকাণ্ডে বাংলাদেশ সরকারের উদ্বেগের কথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন। রবিবার (১২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার কাছে এই উদ্বেগের কথা তুলে ধরেন তিনি।

 জসীম উদ্দিন বলেন, কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টাসহ সংশ্লিষ্ট বিভিন্ন অনুমোদনহীন কার্যক্রমে সীমান্তে উত্তেজনা বাড়ছে ও সমস্যা তৈরি হচ্ছে। এতে প্রতিবেশী দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার চেতনা ক্ষুণ্ণ হচ্ছে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন বিজিবি-বিএসএফ মহাপরিচালক (ডিজি) পর্যায়ের বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

সম্প্রতি সুনামগঞ্জে এক বাংলাদেশি নাগরিক বিএসএফের হত্যাকাণ্ডের শিকার হন। সেই উদহারণ তুলে ধরে সীমান্ত হত্যার পুনরাবৃত্তির ঘটনায় উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে জরুরি পদক্ষেপ এবং তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

পররাষ্ট্র সচিব উল্লেখ করেন, সীমান্তে অ-প্রাণঘাতী কৌশল ও হত্যাকাণ্ড বন্ধে বারবার অঙ্গীকার করেও একই ঘটনার পুনরাবৃত্তি ‘গভীর উদ্বেগের বিষয়’। সীমান্তে উত্তেজনা বাড়ে এমন উসকানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App