×

জাতীয়

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শিবির আমাদের সহযোদ্ধা: সারজিস আলম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০১:৪০ পিএম

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শিবির আমাদের সহযোদ্ধা: সারজিস আলম

বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। ছবি : সংগৃহীত

ইসলামী ছাত্রশিবির চব্বিশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সহযোদ্ধা বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, প্রত্যক্ষ পরোক্ষভাবে শিবির আন্দোলনে সঙ্গে ছিল। শিবিরের ভূমিকা ছিল সবচেয়ে কার্যকর। বুদ্ধি পরামর্শ ও এক টেবিলে আমরা কাজ করেছি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে শুভেচ্ছা বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, স্বৈরাচার ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। শিবিরকে ট্যাগ লাগানোর দিন শেষ হয়ে গেছে। শিবিরকে সব মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে। ফ্যাসিবাদ দেশ ও জনগণের দুশমন। এই ফ্যাসিবাদ যাতে আর কোনোদিন না ফিরে আসতে পারে সে চেষ্টা করতে হবে।

এর আগে সকাল ৮টায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় শিবিরের সম্মেলন। দীর্ঘ ১৩ বছর পর প্রকাশ্যে এমন সম্মেলন করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সম্মেলনে সারাদেশের ছাত্রশিবিরের সদস্যরা অংশগ্রহণ করেছেন এবং তারা কেন্দ্রীয় নেতা নির্বাচন করবেন।

আরো পড়ুন : ১৪ বছর পর শিবিরের সম্মেলন, নেতাকর্মীর ঢল


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App