×

জাতীয়

দুপুরে বঙ্গভবনে বড়দিনের অভ্যর্থনা জানাবেন রাষ্ট্রপতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:১৯ এএম

দুপুরে বঙ্গভবনে বড়দিনের অভ্যর্থনা জানাবেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত

যীশু খ্রিস্টের জন্ম উদযাপনের উৎসব বড়দিন উপলক্ষে বঙ্গভবনে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের জন্য এক অভ্যর্থনার আয়োজন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টায় খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি।

মঙ্গলবার রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সারওয়ার আলম এ তথ্য জানিয়েছেন।

সারওয়ার আলম বলেন, বুধবার দুপুর ১২টায় বঙ্গভবনের দরবার হলে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান শুরু হবে। দিবসটি উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে রাষ্ট্রপ্রধানের শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে। রাষ্ট্রপতি ভবনে প্রায় ৫০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আরো পড়ুন : শুভ বড়দিন আজ : বর্ণিল আয়োজন বিশেষ নিরাপত্তা

রাষ্ট্রপতির স্ত্রী ড. রেবেকা সুলতানা, অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা আবুল ফয়েজ মুহাম্মদ খালিদ হোসেন, বিশপ বেজয় নাইসেফরাস ডি’ক্রুজ, সংশ্লিষ্ট সচিবগন, বিভিন্ন বিদেশি মিশনের রাষ্ট্রদূত ও প্রতিনিধিবৃন্দ, খ্রিস্টান সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ধর্মীয় নেতারা অনুষ্ঠানে যোগ দিবেন বলে আশা করা হচ্ছে।

রাষ্ট্রপতি বুধবার দুপুর ১২টা ১০ মিনিটে গণমাধ্যমে খ্রিস্টান সম্প্রদায়ের উদ্দেশে ভাষণ দেবেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতির কেক কাটা ও ফটো সেশনে অংশ নেয়ার কথা রয়েছে। পরে বঙ্গভবনে ঐতিহ্যবাহী নাস্তা দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App