×

জাতীয়

শেখ হাসিনাকে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:১০ পিএম

শেখ হাসিনাকে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদরদপ্তরে বিজিবি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছি। এক্সট্রা অডিশন করার জন্য, এটি প্রক্রিয়াধীন।

কোন উপায়ে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠানো হবে- জানতে চাইলে তিনি বলেন, আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে। ওই চুক্তি অনুযায়ী হবে।

সম্প্রতি ৬০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়ে এক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুমাসে নয় বরং গত দেড়-দুই বছরে দেশে ৬০ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে। আমরা রোহিঙ্গাদের আর কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেবো না।

তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে বর্ডার পুরোটাই আরাকান আর্মির দখলে চলে গেছে। এখন আমাদের বিজিবির সঙ্গে তাদের কথা বলার অবস্থা নেই। আরাকান আর্মি সঙ্গে এখন আনঅফিসিয়ালি কথা বলা গেলেও অফিসিয়াল কথা বলার সুযোগ নেই। 

উপদেষ্টা আরো বলেন, আমি বিস্তারিত বলতে পারবো না, আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে জিজ্ঞেস করতে পারেন। তারা ভালো বলতে পারবে। প্রধান উপদেষ্টা এ বিষয়ে একজন বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছেন। আমরা কাজ করছি। আমরা ভবিষ্যতে একটা ভালো ফল পাবো। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App