×

জাতীয়

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন অধ্যাপক ইউনূস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ পিএম

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন অধ্যাপক ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

আগামী ১৯ ডিসেম্বর মিশরের কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ‘প্রধান উপদেষ্টার আগামী ১৯ ডিসেম্বর আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেয়ার কথা রয়েছে।’

চলতি বছরের ১২ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুর রিৎজ কার্লটন হোটেলে আল-আজহার মসজিদের গ্র্যান্ড ইমাম আহমেদ আল-তায়েব বাংলাদেশের অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেয়ার আমন্ত্রণ জানান।

প্রফেসর ইউনূস আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠেয় ডি-৮ সম্মেলনে যোগদান করতে আজ রাতে মিশরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন।

ডি-৮ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগানসহ সংগঠননের সদস্য রাষ্ট্রগুলোর সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App