×

জাতীয়

দুদক ও বিচার বিভাগকে শেখ হাসিনা দাসে পরিণত করেছিল: আসিফ নজরুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ১২:৫৮ পিএম

দুদক ও বিচার বিভাগকে শেখ হাসিনা দাসে পরিণত করেছিল: আসিফ নজরুল

ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বিচার বিভাগকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাসে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন দুর্নীতির ফিরিস্তিও তুলে ধরেন। আসিফ নজরুল বলেন, একজন বেহায়া প্রধানমন্ত্রী বলতেন, ৪০০ কোটি টাকার মালিক তার পিয়ন। তার বোন চোর অথচ সেই প্রধানমন্ত্রীই বলে বেড়াতেন খালেদা জিয়ার কথা।

আরো পড়ুন: আগরতলা অভিমুখে লংমার্চ করবে বিএনপির ৩ অঙ্গসংগঠন

আইন উপদেষ্টা বলেন, ১৯৫৭ সালে দুর্নীতি দমন ব্যুরো হয়েছে। আর ২০০৪ সালে হয়েছে দুদক। তবে দুদক ও বিচার বিভাগ আগের শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল। কর্মকর্তারা ভালো পরিবেশ পেলে কাজ করতে পারেন, সেটা এখন দেখান।

রাজনৈতিক চাপ থাকা সত্ত্বেও অনেক ভালো কাজ করা সম্ভব জানিয়ে তিনি দুদক কর্মকর্তাদের উদ্দেশে বলেন, রাজনৈতিক নেতাদের দোষ দিয়ে নিজের অন্যায় ঢাকার চেষ্টা করা থেকে বিরত থাকবেন। তরুণদের কাছ থেকে শিখে ভালো কাজ করতে হবে।

দ্রুত সময়ের মধ্যে সরকার দুদক কমিশন গঠন করবে বলেও জানান আইন উপদেষ্টা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App