×

জাতীয়

ইতিবাচক আবহ তৈরির বার্তা নিয়েই বাংলাদেশে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:৩৮ পিএম

ইতিবাচক আবহ তৈরির বার্তা নিয়েই বাংলাদেশে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হয়। এরপর থেকে বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে ভারতের। এর মধ্যে আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে ইতিবাচক আবহ তৈরির বার্তা নিয়েই ঢাকায় আসবেন তিনি। 

শুক্রবার (৬ ডিসেম্বর) দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সেখানে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের আলোকে তিনি বলেন, দু’দেশের কূটনৈতিক সম্পর্ক যে তলানিতে ঠেকেছে, তা গোটা বিশ্বের কাছে পরিষ্কার। ফলে বাংলাদেশের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক রাখার প্রয়াস আছে। 

রণধীর জয়সওয়াল বলেন, সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে বদ্ধপরিকর ভারত। তাই দ্রুত দিল্লি এবং ঢাকার সমন্বয় তৈরি করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে বসতে চায় নরেন্দ্র মোদি সরকার।

উল্লেখ্য, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও অভ্যন্তরীণ নানা ইস্যু নিয়ে ভারতীয় মিডিয়ার অপতথ্য ছড়ানো হচ্ছে। পাশাপাশি ভারতের রাজনৈতিক নেতাদের বক্তব্যেও দেখা গেছে মিথ্যাচার। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অর্ধশতাব্দী সময়ে দুই দেশের দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কে এখন সবচেয়ে অবনমন ঘটেছে বলে মনে করছেন কেউ কেউ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App