×

জাতীয়

৮৯৮ কোটি টাকা ব্যয়ে ভারত-মিয়ানমার থেকে চাল কিনবে সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৫৬ পিএম

৮৯৮ কোটি টাকা ব্যয়ে ভারত-মিয়ানমার থেকে চাল কিনবে সরকার

ছবি: সংগৃহীত

ভারত ও মিয়ানমার থেকে মোট দেড় লাখ মেট্রিক টন চাল কিনবে সরকার। এতে মোট ব্যয় হবে ৮৯৮ কোটি ৬২ লাখ টাকা। বুধবার (৪ ডিসেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব প্রস্তাবে অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের মের্সাস মন্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেডের কাছ থেকে প্যাকেজ-৩ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল কেনা হবে।

 খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে এই চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে। প্রতি মেট্রিক টনের মূল্য ধরা হয়েছে ৪৬৭.৭০ মার্কিন ডলার। এতে ব্যয় হবে ২৮০ কোটি ৬২ লাখ টাকা। এছাড়া খাদ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের ভিত্তিতে মায়ানমার থেকে জিটুজি পর্যায়ে ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। 

মিয়ানমারের মিয়ানমার রাইস ফেডারেশন থেকে প্রতি মেট্রিক টন ৫১৫ মার্কিন ডলার দরে এ চাল কেনা হবে। এতে মোট ব্যয় হবে ৬১৮ কোটি টাকা।

 বৈঠকে চাল ছাড়াও সার, চিনি ও মসুর ডাল কেনা অনুমোদেন দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে সম্পর্কের যে টানাপোড়েন চলছে সেটি রাজনৈতিক, বাণিজ্যে এর প্রভাব পড়বে না। ব্যবসায়ীরা যারা পণ্য বিক্রি করেন তারা রাজনীতিবিদের বক্তব্যে বিভ্রান্ত হয় না, তারা পণ্য বেচেন। যেখান থেকে বাংলাদেশ কম দামে পণ্য পাবে, সেখান থেকেই কিনবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App