×

জাতীয়

সংখ্যালঘু নিপীড়ন নিয়ে এবার ভারতকে পাল্টা আক্রমণ বাংলাদেশের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ০৯:৪৯ পিএম

সংখ্যালঘু নিপীড়ন নিয়ে এবার ভারতকে পাল্টা আক্রমণ বাংলাদেশের

ছবি: সংগৃহীত

সংখ্যালঘু নিপীড়ন নিয়ে এবার পাল্টা ভারতকে আক্রমণ করেছে বাংলাদেশের। ভারতের সংবাদমাধ্যমগুলো বাংলাদেশ নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেছে বাংলাদেশ।

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে লাগাতার বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠে আসছে। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস গ্রেপ্তারের পর আন্তর্জাতিক মহলও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। সেই আবহেই এবার ভারতের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল।  

একটি সমীক্ষা তুলে ধরে ফেসবুক পোস্টে আসিফ লেখেন, 'বাংলাদেশের ৬৪.১ শতাংশ মানুষ মনে করছেন, আওয়ামী লীগের থেকে অন্তর্বর্তী সরকার সংখ্যালঘুদের বেশি নিরাপত্তা দিতে পারছে।

আমরা নিজেরাও দেখেছি, ছাত্র সংগঠন, মাদ্রাসা ও রাজনৈতিক দল-সহ বাংলাদেশের মানুষ সাম্প্রতিক দুর্গাপুজার সময় কীভাবে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কাজ করেছে। চট্টগ্রামে আইনজীবী সইফুল ইসলামকে নির্মমভাবে হত্যার পরও বাংলাদেশের মুসলমিরা অসীম সংযম এবং ধৈর্যের পরিচয় দিয়েছেন'।

আসিফ আরো লেখেন, 'এরপরও বাংলাদেশের পরিস্থিতির জন্য ভারতের অযাচিত উদ্বেগ প্রকাশ থেমে নেই। ভারতের নিজের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের উপর অসংখ্যা নির্মমতার ঘটনা ঘটে চলেছে। অথচ সেটা নিয়ে তাদের সঙ্কোচ বা অনুশোচনা নেই। ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর'।

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসও। প্রধান উপদেষ্টা শফিকুল আলম বিবৃতি দিয়ে জানান, 'আমাদের নিজেদের কথা তুলে রতে হবে, অন্যথায় (ভারতীয় সংবাদমাধ্যম) নিজেদের মতো করে ভাষ্য তৈরি করে দেবে'। দেশের বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ উঠছে বাংলাদেশ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সেই নিয়ে প্রতিবাদ সভারও আয়োজন হয়। পাশাপাশি, হাসিনাকে প্রত্যর্পণের দাবিও ওঠে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App