×

জাতীয়

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ক্যাডার পদ যত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৪৬ পিএম

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ক্যাডার পদ যত

ছবি: সংগৃহীত

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতে ৩ হাজার ৪৮৭ জনকে ক্যাডার পদে নিয়োগ দেয়া হবে। এছাড়া নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেয়া হবে। এই বিসিএসে কিছু নতুন পদ যুক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে সরকারি কর্ম কমিশনের এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন—

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে বা কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইন আবেদন ফরম পূরণ করে আবেদন করতে হবে।

অনলাইনে আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর সকাল ১০টায়। শেষ হবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। নির্ধারিত তারিখ ও সময়ের পূর্বে বা পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

এই বিসিএসে আবেদনের জন্য ১ নভেম্বর ২০২৪ তারিখে সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

বেশি পদ প্রশাসন ক্যাডারে

৩ হাজার ৪৮৭টি ক্যাডার পদের মধ্যে প্রশাসন ক্যাডারে নেয়া হবে ২০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, কৃষি ক্যাডারে ১৬৮ জন।

নন-ক্যাডারে পদের মধ্যে নবম গ্রেডের পদ ৪১টি, দশম গ্রেডের পদ ১৫৪টি, ১২তম গ্রেডের পদ ৬টি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ জন আটক

ঢাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ জন আটক

হঠাৎ করেই রমনা থানায় স্বরাষ্ট্রমন্ত্রী

হঠাৎ করেই রমনা থানায় স্বরাষ্ট্রমন্ত্রী

সেতুর অভাবে চরম দুর্ভোগে ৩০ হাজার মানুষ, মানববন্ধনে ক্ষোভ

সেতুর অভাবে চরম দুর্ভোগে ৩০ হাজার মানুষ, মানববন্ধনে ক্ষোভ

ভারী বৃষ্টিতে বিকল্প সড়কে ধস, কসবা-আখাউড়া সড়কে যান চলাচল বন্ধ

ভারী বৃষ্টিতে বিকল্প সড়কে ধস, কসবা-আখাউড়া সড়কে যান চলাচল বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App